ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শুধু দুর্নীতি নয়, অপচয়ও করেছে আ.লীগ: প্রতিমন্ত্রী সাকি সংসদে প্ল্যাকার্ড হাতে এমপি, মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন সেপ্টেম্বর-অক্টোবরে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে ফখরুল গণমাধ্যম উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার চিন্তায় সরকার: তথ্যমন্ত্রী তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই দেশে ফেরা: জাহেদ উর রহমান ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী সংবাদপত্রের ‘কালো দিবস’ আজ, বিভিন্ন কর্মসূচি ঘোষণা আদ্-দ্বীনের অন্য শাখা চালু রাখতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী বকেয়া বেতনের দাবিতে অবরোধে, মহাখালী-তেজগাঁও সড়কে তীব্র যানজট ফুটবল মাঠ থেকে ক্যামেরার সামনে, ‘ব্রাজেন্টিনা’য় অভিনয়ে জামাল ভূঁইয়া

সেপ্টেম্বর-অক্টোবরে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

বর্ষা মৌসুম শেষে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে বর্ষা মৌসুম শেষ হওয়ার পর নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। পরে পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করা হবে।

তিনি জানান, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তবে নির্বাচন আয়োজনের সময় ও ধাপ নির্ধারণে বাজেট বরাদ্দ একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হবে।

মন্ত্রী আরও বলেন, নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

সংসদে অন্য এক প্রশ্নের জবাবে উপজেলা পরিষদগুলোতে সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের জন্য পরিদর্শন কক্ষ নির্মাণের উদ্যোগের কথা জানান স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, প্রতিটি উপজেলা পরিষদের জন্য এ খাতে ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে রাজধানীতে পানির চাহিদা ও সরবরাহ পরিস্থিতি তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন পানির চাহিদা প্রায় ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার। বিপরীতে ঢাকা ওয়াসার দৈনিক উৎপাদন সক্ষমতা ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার।

পানির গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করে ঢাকা ওয়াসা প্রতিদিন মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৪০ থেকে ৫০টি পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে থাকে।

নিউজটি শেয়ার করুন

সেপ্টেম্বর-অক্টোবরে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে ফখরুল

আপডেট সময় ০৭:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬