ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
এক মায়ের চোখে নতুন আলো, পাশে এমপি সালাউদ্দিন বাবু; চীনে অধ্যয়নরত ছেলের কৃতজ্ঞতা ‘রক্তঝরা জুলাই’ অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ নিয়ে যা বলছে ভারত জুলাই সনদ সামনে রেখে পুরো সংবিধান পর্যালোচনা করবে বিশেষ কমিটি বাংলাদেশি ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা দেবে দক্ষিণ কোরিয়া মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি নিহত পরকীয়ার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রামবাসীর হাতে আটক ৬ আগস্ট থেকে জুলাই জাদুঘর উন্মুক্ত, থাকবে টিকিট ব্যবস্থা শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে ফের সতর্ক করলেন তথ্যবিষয়ক উপদেষ্টা সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 67

ছবি সংগৃহীত

চলমান ফুটবল বিশ্বকাপ ঘিরে যখন সমর্থকদের মধ্যে চলছে তুমুল আলোচনা, তখন নিজের পছন্দের দল সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যদিও তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্য থেকে উপস্থিত অনেকেই ইংল্যান্ডের প্রতি তার সমর্থনের আভাস পেয়েছেন।

মঙ্গলবার, ১৬ জুন দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফুটবল বিশ্বকাপ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন  বিশ্বকাপের পতাকা ওড়ালেই জরিমানা!

আলোচনার একপর্যায়ে সাংবাদিকরা জানতে চান, চলমান বিশ্বকাপে তিনি কোন দেশের সমর্থন করছেন। জবাবে মৃদু হাসি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক দিন একটা দেশে ছিলাম তো।’

তিনি সরাসরি কোনো দলের নাম না বললেও উপস্থিত সাংবাদিকদের একটি অংশ তার এই মন্তব্যকে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রতি সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখেছেন।

রাজনৈতিক ও আইনি বিভিন্ন কারণে দীর্ঘ সময় যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করেছিলেন তারেক রহমান। প্রায় দেড় দশকের বেশি সময় সেখানে কাটানোর পর ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশে ফিরে আসেন।

পরবর্তীতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার পছন্দের দল নিয়ে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাসের কারণে ইংল্যান্ড ও দেশটির ফুটবল সংস্কৃতির প্রতি তার আগ্রহ তৈরি হয়েছে বলে ধারণা করছেন অনেকে।

তবে বিশ্বকাপে নিজের সমর্থনের বিষয়ে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কোনো দেশের নাম ঘোষণা করেননি। ফলে ইংল্যান্ডকে সমর্থনের বিষয়টি এখনো তার বক্তব্যের ব্যাখ্যা ও পর্যবেক্ষণের ওপরই নির্ভর করছে।

নিউজটি শেয়ার করুন

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬