ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেসে ৫০০ শয্যার ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়ের সময় অসুস্থ হয়ে দৌড়বিদের মৃত্যু ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস ২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ নারী চিকিৎসকদের স্যার-ম্যাডাম সম্বোধনের নির্দেশনা, মুরাদনগর হাসপাতালে হাতে লেখা নোটিশ ঘিরে বিতর্ক গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, দীর্ঘ সংগ্রামে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক উত্তরাধিকার ১৫ আগস্ট ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা লোকসভা আসন নিয়ে মোদিকে বিজয়ের ৩ দাবি

আদ্-দ্বীনের অন্য শাখা চালু রাখতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 71

ছবি সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও প্রতিষ্ঠানটির অন্যান্য শাখার কার্যক্রম পরিচালনায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি বলেন, শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দায় নিতে হবে।

মঙ্গলবার, ১৬ জুন সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  চিকিৎসক-শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাই করে সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু প্যাথলজি বিভাগের নয়, মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে আদ্-দ্বীনের অন্য কোনো শাখা থাকলে সেগুলোর কার্যক্রম পরিচালনায় সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই।

শিশু মৃত্যুর ঘটনায় তিনি বলেন, বদ্ধ কক্ষে অক্সিজেনের অভাবে কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ছিল বলে সরকারের মূল্যায়ন। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দায় বহন করতে হবে।

মন্ত্রী আরও বলেন, এ ঘটনার প্রেক্ষিতে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালটির নিবন্ধন বাতিল করা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অপরাধ করলে আইনের ঊর্ধ্বে থেকে পার পাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতে সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, রোগীদের প্রত্যাশা অনুযায়ী সেবার মান এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

তবে হাম প্রতিরোধে চিকিৎসক ও নার্সদের সহযোগিতায় সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে জানান তিনি। এ সময় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আদ্-দ্বীনের অন্য শাখা চালু রাখতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১২:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও প্রতিষ্ঠানটির অন্যান্য শাখার কার্যক্রম পরিচালনায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি বলেন, শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দায় নিতে হবে।

মঙ্গলবার, ১৬ জুন সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  নারী চিকিৎসকদের স্যার-ম্যাডাম সম্বোধনের নির্দেশনা, মুরাদনগর হাসপাতালে হাতে লেখা নোটিশ ঘিরে বিতর্ক