ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চিকিৎসক-শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাই করে সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 103

ছবি সংগৃহীত

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক, প্রশিক্ষণার্থী চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলোর যৌক্তিকতা ও গ্রহণযোগ্যতা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার, ৮ জুন সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  আদ-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী

চলমান আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্দোলনরত চিকিৎসক ও শিক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বৈঠক করবেন। গণতান্ত্রিক রাষ্ট্রে সবারই আন্দোলনের অধিকার রয়েছে। তাদের দাবিগুলো কতটুকু যৌক্তিক ও গ্রহণযোগ্য, তা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, পরিস্থিতি এখনো সে পর্যায়ে পৌঁছায়নি। আন্দোলনকারীরা চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রেখেছেন এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমও চালু রয়েছে। বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কী বক্তব্য দিয়েছে, সেটি সরকারের বিবেচ্য বিষয় নয়। সরকার আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি বলেন, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে। আদালত যেমন বিভিন্ন ক্ষেত্রে সময় দিয়ে থাকে, তেমনি সরকারও দুই দিনের সময় দিয়েছে। এ সময়ের মধ্যে বিষয়টি পর্যালোচনা করা হবে।

সাখাওয়াত হোসেন বকুল আরও বলেন, সরকারের পক্ষে অভিজ্ঞ আইনজীবীরা রয়েছেন এবং তাদের সঙ্গে পরামর্শ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট পক্ষ কোনো অপরাধ করে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকার ন্যায় ও সততার ভিত্তিতে কাজ চালিয়ে যাবে বলেও জানান তিনি।

এ সময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

চিকিৎসক-শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাই করে সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০১:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক, প্রশিক্ষণার্থী চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলোর যৌক্তিকতা ও গ্রহণযোগ্যতা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার, ৮ জুন সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  ‘দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না’: স্বাস্থ্যমন্ত্রী