ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 88

ছবি সংগৃহীত

শেরপুর সদর হাসপাতালে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন। রোববার জাতীয় সংসদের বৈঠকে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি হাসপাতালটির নানা সংকটের চিত্র তুলে ধরেন।

সংসদ সদস্য সানসিলা জেবরিন বলেন, যে হাসপাতালের মানুষের চিকিৎসাসেবা দেওয়ার কথা, সেই হাসপাতাল আজ নিজেই আইসিইউতে চলে গেছে। তিনি জানান, শেরপুর সদর হাসপাতালে সিনিয়র ১০টি কনসালট্যান্ট পদের সবগুলোই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্স থাকলেও চালকের অভাবে সেগুলো কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না। এছাড়া ৯ তলা হাসপাতাল ভবন থাকলেও রোগীদের জন্য পর্যাপ্ত লিফট সুবিধা নেই।

আরও পড়ুন  ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি আরও বলেন, করোনা মহামারির সময় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে হাসপাতালে আইসিইউ ও সিসিইউ ইউনিট নির্মাণ করা হলেও প্রয়োজনীয় জনবলের অভাবে সেগুলো দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে। দীর্ঘ সময় ব্যবহৃত না হওয়ায় ইউনিটগুলো তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে এবং কিছু ক্ষেত্রে সেগুলো মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংসদে দেওয়া বক্তব্যে সানসিলা জেবরিন দাবি করেন, অব্যবস্থাপনা ও নিরাপত্তার ঘাটতির কারণে হাসপাতালের গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্রপাতিও চুরির ঘটনা ঘটছে। শেরপুরের জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ ও অবকাঠামোগত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে

আপডেট সময় ১০:২৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

শেরপুর সদর হাসপাতালে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন। রোববার জাতীয় সংসদের বৈঠকে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি হাসপাতালটির নানা সংকটের চিত্র তুলে ধরেন।

সংসদ সদস্য সানসিলা জেবরিন বলেন, যে হাসপাতালের মানুষের চিকিৎসাসেবা দেওয়ার কথা, সেই হাসপাতাল আজ নিজেই আইসিইউতে চলে গেছে। তিনি জানান, শেরপুর সদর হাসপাতালে সিনিয়র ১০টি কনসালট্যান্ট পদের সবগুলোই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্স থাকলেও চালকের অভাবে সেগুলো কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না। এছাড়া ৯ তলা হাসপাতাল ভবন থাকলেও রোগীদের জন্য পর্যাপ্ত লিফট সুবিধা নেই।

আরও পড়ুন  সিলেট টেস্টে বৃষ্টির হানা, শুরু হয়নি দ্বিতীয় সেশনের খেলা