ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারত থেকে দেশে ফিরলেন ৯১ বাংলাদেশি মৎস্যজীবী স্লোভেনিয়া—আল্পস পর্বত, হ্রদ ও সবুজ প্রকৃতির অপরূপ দেশ নারী ও শিশু নির্যাতনে হাই কোর্টে বিশেষ বেঞ্চ, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,২৮৭ জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি পিৎজার অর্ডারে মৃত্যুর ফাঁদ: যুক্তরাষ্ট্রে ভারতীয় তরুণ খুন রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যথাযথ শাস্তি না দিলে বিচারব্যবস্থাই প্রশ্নবিদ্ধ হবে: বিচারক উত্তরখানে দগ্ধ একজনের মৃত্যু: আশঙ্কাজনক অবস্থায় মা ও মেয়ে হাসপাতালে

হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,২৮৭

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

হামের উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার, ৭ জুন প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে আরও ৬৬ শিশুর হাম শনাক্ত হয়েছে।

আরও পড়ুন  গাজায় ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে, আশঙ্কায় জাতিসংঘ

মারা যাওয়া সাত শিশুর মধ্যে চারজন ঢাকার বাসিন্দা। এছাড়া একজন চট্টগ্রাম বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৫২৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯১ শিশু।

সব মিলিয়ে চলতি বছর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা ৬২০ জনে পৌঁছেছে।

একই সময়ে দেশে মোট ৭৯ হাজার ১২ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬৪ হাজার ২৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬০ হাজার ৮৪ শিশু।

হাম পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

নিউজটি শেয়ার করুন

হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,২৮৭

আপডেট সময় ০৬:৩৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

হামের উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার, ৭ জুন প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে আরও ৬৬ শিশুর হাম শনাক্ত হয়েছে।

আরও পড়ুন  দেশে হামের প্রকোপে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু