ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলা: ন্যায়বিচারের অপেক্ষায় দেশবাসী ১৯ দিনেই বিচারকাজ শেষ, রামিসা হত্যা মামলার রায় আজ সংবিধান সংস্কারের কাজ শেষ, এখন হবে সংশোধন: চিফ হুইপ এবার মার্কিন মুলুকেই ইসরায়েলের গোপন নজরদারি!ল্য়য়ল হাসপাতাল বন্ধ না করে দোষীদের শাস্তি চাইলেন আদ্-দ্বীনে নিহতের বাবা শিশু সুরক্ষায় টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের স্লোভাকিয়া—মধ্য ইউরোপের পাহাড়, ইতিহাস ও আধুনিক অগ্রগতির দেশ মালয়েশিয়া পাচারের সময় টেকনাফে উদ্ধার ৫০ আটক ৯ ‘পাচারকারী’ সাভারে তিন পোশাক কারখানায় ছাঁটাই, কর্মহীন প্রায় ১৯’শ শ্রমিক উত্তরখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৩ সদস্য আইসিইউতে

সংবিধান সংস্কারের কাজ শেষ, এখন হবে সংশোধন: চিফ হুইপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 13

ছবি সংগৃহীত

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, সংবিধানের মৌলিক সংস্কারের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনার প্রক্রিয়া শুরু হবে।

শনিবার (৬ জুন) জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হচ্ছে: জাতীয় সংসদে মির্জা ফখরুল

চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের লক্ষ্যে সংসদে একটি সর্বদলীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের অংশগ্রহণে এ কমিটি কাজ করবে।

তিনি বলেন, সরকারের একক সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সব দলের মতামত নিয়ে এগোতে চায় সরকার। বিরোধী দলও এ প্রক্রিয়ায় অংশ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নূরুল ইসলাম মনি বলেন, জুলাই সনদে সংবিধান সম্পর্কিত যেসব বিষয় রয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানে সংশোধন আনা প্রয়োজন। এ বিষয়ে সংসদে ব্যাপক ঐকমত্য রয়েছে বলেও তিনি দাবি করেন।

সংবিধানের মৌলিক কাঠামো প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনা ও মৌলিক অধিকারের ধারাগুলো পরিবর্তনের সুযোগ নেই। এসব বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো সংশোধনী আনা হলে তা বিচারিক পর্যালোচনার মুখে পড়তে পারে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের পুরো প্রক্রিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে এবং সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করেই সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

সংবিধান সংস্কারের কাজ শেষ, এখন হবে সংশোধন: চিফ হুইপ

আপডেট সময় ০৯:৪৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, সংবিধানের মৌলিক সংস্কারের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনার প্রক্রিয়া শুরু হবে।

শনিবার (৬ জুন) জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন  আজ বিকেলে বসছে সংসদ অধিবেশন: উত্থাপন হতে পারে গুরুত্বপূর্ণ বিল