ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / 105

ছবি সংগৃহীত

ঝিনাইদহের একটি আলোচিত মামলায় গ্রেফতার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্তি পেয়েছেন।

আজ সোমবার (২৫ মে ২০২৬) সকালে তিনি আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন। এর আগে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।

আরও পড়ুন  মাদক সেবনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা বহিষ্কার

গত রোববার (২৪ মে ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল তারেক রেজাকে গ্রেফতার করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনসিপি নেতা তারেক রেজা ওই দিন সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন। সেখানে পৌঁছানোর পরপরই পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।

গ্রেফতারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামানসহ পুলিশ, সাদা পোশাকের বিশেষ দল ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে রাতেই আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

এই গ্রেফতারের বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গত শনিবার (২৩ মে ২০২৬) এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবেই তারেক রেজাকে গ্রেফতার করা হয়েছিল বলে পুলিশ কর্মকর্তা উল্লেখ করেন। এছাড়া মামলার অন্য আসামিদের গ্রেফতারেও পুলিশের অভিযান চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

আপডেট সময় ০৪:৩৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬