ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 116

ছবি: সংগৃহীত

রাজধানীর রাস্তা ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ, বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১৯ মে) এই আদেশ দেন।

রুলে হাইকোর্ট আরও জানতে চেয়েছেন, ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালার আলোকে হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেওয়া কেন দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না।

আরও পড়ুন  কালের কণ্ঠের ‘ডিক্লারেশন’ কেন বাতিল হবে না হাইকোর্টের রুল

সম্প্রতি সরকার কর্তৃক ঘোষিত ‘ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’-এর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত আজ এই রুল জারি করলেন।

হাইকোর্টের এই রুলে স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট বিবাদীদের আগামী কয়েক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল জারি

আপডেট সময় ০৪:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

রাজধানীর রাস্তা ও ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ, বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১৯ মে) এই আদেশ দেন।

রুলে হাইকোর্ট আরও জানতে চেয়েছেন, ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালার আলোকে হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেওয়া কেন দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না।

আরও পড়ুন  ইউপি চেয়ারম্যান পদে স্নাতক যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল