ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 80

ছবি সংগৃহীত

মাদারীপুর শহরের একটি আত্মীয়ের বাসা থেকে ৮ মাসের এক শিশুসহ একই পরিবারের তিন সদস্যের রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (১৭ মে) মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুন  অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাই, আতঙ্কে ব্যবসায়ীরা

সোমবার ( ১৮ মে) সকালে মাদারীপুর সদর মডেল থানার পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিরা হলেন মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার বাসিন্দা চিন্ময় দাস, তাঁর স্ত্রী ইশা দাস এবং তাঁদের ৮ মাসের এক কন্যাসন্তান।

ঘটনার বিবরণ দিয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্ত্বনা রানী চন্দের মালিকানাধীন একটি বাসায় গত ৩ বছর ধরে ভাড়া থাকেন মিষ্টি বাড়ৈ নামের এক নারী।

মিষ্টির স্বামী যতীন বাড়ৈ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার বাসিন্দা এবং তিনি বর্তমানে ইতালিতে প্রবাসী হিসেবে কর্মরত আছেন। গতকাল রোববার বিকেলে চিন্ময় দাস তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে মিষ্টি বাড়ৈয়ের বাসায় আসেন এবং নিজেকে মিষ্টির চাচাতো ভাই পরিচয় দেন।

পরবর্তীতে মধ্যরাতে মিষ্টি বাড়ৈয়ের ফোন বা কল পেয়ে পুলিশ দ্রুত ওই বাসায় ছুটে যায়। পুলিশ গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায় এবং পরে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে চিন্ময়, ইশা ও তাঁদের ৮ মাসের শিশুর লাশ উদ্ধার করে। ওই সময় মিষ্টি বাড়ৈ বাসার পাশের রুমে একাই ছিলেন।
ওসি আরও জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে পুরো রহস্য উদ্ঘাটনে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। ঘটনার পারিপার্শ্বিকতার কারণে প্রাথমিকভাবে ওই বাসার ভাড়াটিয়া মিষ্টি বাড়ৈকে পুলিশের সন্দেহের তালিকায় রাখা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, ঘটনাস্থল থেকে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

আপডেট সময় ০৯:৫৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬