ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চরম ‘বিশ্বাস সংকটে’ ভুগছে: আরাগচি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 41

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান কূটনৈতিক আলোচনা গভীর ‘বিশ্বাস সংকটে’ ভুগছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ব্রিকসভুক্ত (BRICS) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উচ্চপর্যায়ের বৈঠক শেষে ভারতের নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে আজ শনিবার (১৬ মে) এই তথ্য জানা গেছে।

সংবাদ সম্মেলনে মার্কিন প্রশাসনের তীব্র সমালোচনা করে আব্বাস আরাগচি বলেন, “যুক্তরাষ্ট্রকে বিশ্বাস না করার সব ধরনের যৌক্তিক কারণ ইরানের রয়েছে। অন্যদিকে আমাদের বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ আমেরিকানদের আছে।”
তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক বা কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েই শেষ পর্যন্ত ওয়াশিংটন তেহরানের কাছে আলোচনার প্রস্তাব দিয়েছে। তবে আমেরিকার ওপর বিন্দুমাত্র আস্থা না থাকাটাই বর্তমানে যেকোনো ফলপ্রসূ কূটনৈতিক প্রচেষ্টার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন  যুদ্ধসহ যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে বার্তায় আব্বাস আরাগচি

চলমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তীব্র উত্তেজনা ও বৈরিতার মধ্যেও বর্তমানে একটি ‘নড়বড়ে’ যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, কারণ ইরান বরাবরই কূটনীতিকে একটি সুযোগ দিতে চায়। তিনি স্পষ্ট করে বলেন, ইরান-সংক্রান্ত যেকোনো সমস্যারই কোনো সামরিক সমাধান নেই।

আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে আরাগচি আরও বলেন, “তারা (যুক্তরাষ্ট্র) বারবার আমাদের শক্তি ও ধৈর্য পরীক্ষা করেছে। কিন্তু ইরান কখনো কোনো চাপ, নিষেধাজ্ঞা কিংবা হুমকির কাছে মাথা নত করেনি। আমাদের দেশের জনগণ কেবল সম্মানের ভাষারই জবাব দিতে জানে।”

এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভারতের ভূমিকার প্রশংসা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই অঞ্চলে শান্তি ফেরাতে নয়াদিল্লি আরও বড় ও গঠনমূলক ভূমিকা রাখতে পারে এবং ভারত এমন কোনো উদ্যোগ নিলে ইরান তাকে সবসময় স্বাগত জানাবে। উল্লেখ্য, বিশেষ ইরানি বিমান ‘মিনাব-১৬৮’ যোগে ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতে পৌঁছান আরাগচি।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চরম ‘বিশ্বাস সংকটে’ ভুগছে: আরাগচি

আপডেট সময় ০৩:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬