ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

কলকাতা হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা; লড়বেন ভোট পরবর্তী প্রতিহিংসার মামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 132

ছবি সংগৃহীত

কলকাতা হাইকোর্টে ফের আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভোট পরবর্তী সহিংসতায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ও দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে দায়ের করা একটি মামলার শুনানিতে অংশ নিতে বৃহস্পতিবার তিনি আদালতে উপস্থিত হন। হাইকোর্টের ১ নম্বর কক্ষে প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

আদালত সূত্রে জানা গেছে, উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দোপাধ্যায় এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তার অভিযোগ, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে সংশ্লিষ্ট এলাকায় তৃণমূল কর্মীদের ওপর ব্যাপক সহিংসতা চালানো হয়েছে। বহু কর্মী এখনো ঘরছাড়া এবং দলীয় কার্যালয়গুলো ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে এই মামলায় আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

দলীয় কর্মীদের পক্ষে সওয়াল করতে বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে আইনজীবীদের নির্দিষ্ট কালো গাউন পরে হাইকোর্টে প্রবেশ করেন মমতা ব্যানার্জি। তার সঙ্গে ছিলেন প্রবীণ আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি, সাবেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের একদল সদস্য। দলীয় প্রধানের এমন উপস্থিতিতে আদালত প্রাঙ্গণে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরও পড়ুন  যুবদল কর্মী হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বাতিল

পেশাগত জীবনে মমতা ব্যানার্জি কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ২০০৩ সাল পর্যন্ত তিনি নিয়মিত আইন পেশায় যুক্ত ছিলেন। এর আগে গত ফেব্রুয়ারি মাসেও ভোটার তালিকা সংশোধন ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলায় তাকে সুপ্রিম কোর্টে সওয়াল করতে দেখা গিয়েছিল। তবে সাবেক মুখ্যমন্ত্রী হিসেবে সরাসরি হাইকোর্টে সওয়াল করার বিষয়টি রাজনৈতিক ও আইনি অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

নির্ধারিত শুনানিতে মমতা ব্যানার্জি ভুক্তভোগী নেতাকর্মীদের আইনি সুরক্ষা ও সহিংসতার প্রতিকার চেয়ে যুক্তি উপস্থাপন করবেন বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন। সংবাদটি কলকাতা হাইকোর্ট ও মামলা সংশ্লিষ্ট আইনজীবীদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কলকাতা হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা; লড়বেন ভোট পরবর্তী প্রতিহিংসার মামলা

আপডেট সময় ০২:৫১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কলকাতা হাইকোর্টে ফের আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভোট পরবর্তী সহিংসতায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ও দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে দায়ের করা একটি মামলার শুনানিতে অংশ নিতে বৃহস্পতিবার তিনি আদালতে উপস্থিত হন। হাইকোর্টের ১ নম্বর কক্ষে প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

আদালত সূত্রে জানা গেছে, উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দোপাধ্যায় এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তার অভিযোগ, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে সংশ্লিষ্ট এলাকায় তৃণমূল কর্মীদের ওপর ব্যাপক সহিংসতা চালানো হয়েছে। বহু কর্মী এখনো ঘরছাড়া এবং দলীয় কার্যালয়গুলো ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে এই মামলায় আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

দলীয় কর্মীদের পক্ষে সওয়াল করতে বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে আইনজীবীদের নির্দিষ্ট কালো গাউন পরে হাইকোর্টে প্রবেশ করেন মমতা ব্যানার্জি। তার সঙ্গে ছিলেন প্রবীণ আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি, সাবেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের একদল সদস্য। দলীয় প্রধানের এমন উপস্থিতিতে আদালত প্রাঙ্গণে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরও পড়ুন  শহীদ আবু সাঈদ হত্যা মামলা: সাবেক দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন