ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

সিনোভ্যাকের পোলিও ভ্যাকসিন গ্রহণ স্বাস্থ্যমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 86

ছবি সংগৃহীত

বাংলাদেশ সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচিকে (ইপিআই) আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান দিয়েছে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক প্রি-কোয়ালিফাইড এই ‘স্যাবিন স্ট্রেইন’ পোলিও ভ্যাকসিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের টিকাদান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে যুক্ত হলো।

বুধবার (১৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ভ্যাকসিন হস্তান্তর করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভ্যাকসিনের (৭৬,০০০ ভায়াল) ডোজগুলো গ্রহণ করেন।

আরও পড়ুন  চিকিৎসক-শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাই করে সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী

অনুষ্ঠানে চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হস্তান্তরকৃত এই Poliomyelitis Vaccine (Vero Cell, Inactivated Sabin strains) (sIPV) ভ্যাকসিনটি শিশুদের পোলিও নির্মূল কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

ভ্যাকসিন গ্রহণকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সিনোভ্যাক ফাউন্ডেশন এবং চীন সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অনুদান বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এবং জাতীয় টিকাদান কর্মসূচির লক্ষ্য অর্জনে সহায়ক হবে। বন্ধুপ্রতিম দেশের এ ধরনের সহযোগিতা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাপ্ত এই ভ্যাকসিনগুলো দেশের ইপিআই নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশে বিতরণ করা হবে। সিনোভ্যাকের এই পদক্ষেপ বাংলাদেশের জনস্বাস্থ্য খাতের উন্নয়ন এবং সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

সিনোভ্যাকের পোলিও ভ্যাকসিন গ্রহণ স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট সময় ১২:১৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

বাংলাদেশ সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচিকে (ইপিআই) আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান দিয়েছে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক প্রি-কোয়ালিফাইড এই ‘স্যাবিন স্ট্রেইন’ পোলিও ভ্যাকসিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের টিকাদান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে যুক্ত হলো।

বুধবার (১৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ভ্যাকসিন হস্তান্তর করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভ্যাকসিনের (৭৬,০০০ ভায়াল) ডোজগুলো গ্রহণ করেন।

আরও পড়ুন  আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত পাবে কি না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী