ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

পাকিস্তানে গাড়িবোমা হামলা, ৩ কর্মকর্তার প্রাণহানি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 88

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় একটি পুলিশ পোস্টে ভয়াবহ গাড়িবোমা হামলা ও পরবর্তী বন্দুকযুদ্ধে অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (৯ মে) গভীর রাতে আফগানিস্তান সীমান্তঘেঁষা এই দুর্গম এলাকায় হামলাটি সংঘটিত হয়। আল জাজিরা ও রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো নিরাপত্তা সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ কর্মকর্তা জাহিদ খান জানান, এক আত্মঘাতী হামলাকারী ও তার সহযোগীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে নিরাপত্তা পোস্টটি সম্পূর্ণ ধসে পড়ে। এরপর দফায় দফায় আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই হামলায় আশপাশের বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত দুজন সাধারণ নাগরিক আহত হয়েছেন।

নিরাপত্তা কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে সহায়তার জন্য ছুটে আসা পুলিশ সদস্যদের ওপর অতর্কিত গুলি চালানো হয়। পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান আশঙ্কা প্রকাশ করেছেন যে, উদ্ধার অভিযান শেষ হওয়ার পর নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। চাঞ্চল্যকর তথ্য হিসেবে পুলিশ সূত্র জানিয়েছে, হামলাকারীরা এই অভিযানে অত্যাধুনিক ড্রোনের ব্যবহার করেছে।

আরও পড়ুন  দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের, আহত অন্তত ১৫

হামলার পরপরই বান্নু জেলার সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং একাধিক অ্যাম্বুলেন্স উদ্ধারকাজে অংশ নিয়েছে। এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে এই ধরনের পরিকল্পিত হামলা নতুন করে আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি উসকে দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে গাড়িবোমা হামলা, ৩ কর্মকর্তার প্রাণহানি

আপডেট সময় ১১:২৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় একটি পুলিশ পোস্টে ভয়াবহ গাড়িবোমা হামলা ও পরবর্তী বন্দুকযুদ্ধে অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (৯ মে) গভীর রাতে আফগানিস্তান সীমান্তঘেঁষা এই দুর্গম এলাকায় হামলাটি সংঘটিত হয়। আল জাজিরা ও রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো নিরাপত্তা সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ কর্মকর্তা জাহিদ খান জানান, এক আত্মঘাতী হামলাকারী ও তার সহযোগীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে নিরাপত্তা পোস্টটি সম্পূর্ণ ধসে পড়ে। এরপর দফায় দফায় আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই হামলায় আশপাশের বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত দুজন সাধারণ নাগরিক আহত হয়েছেন।

নিরাপত্তা কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে সহায়তার জন্য ছুটে আসা পুলিশ সদস্যদের ওপর অতর্কিত গুলি চালানো হয়। পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান আশঙ্কা প্রকাশ করেছেন যে, উদ্ধার অভিযান শেষ হওয়ার পর নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। চাঞ্চল্যকর তথ্য হিসেবে পুলিশ সূত্র জানিয়েছে, হামলাকারীরা এই অভিযানে অত্যাধুনিক ড্রোনের ব্যবহার করেছে।

আরও পড়ুন  হরমুজ প্রণালীর কাছে মাল্টার পতাকাবাহী তেল ট্যাংকারে ইরানের হামলা