ঢাকা ১০:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

বিশ্ব মা দিবস আজ, মায়েদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 79

ছবি: সংগৃহীত

প্রতি বছরের মতো এবারও মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হচ্ছে মা দিবস। মায়ের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশের এই দিনটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আবেগঘন বার্তা ছড়িয়ে দিচ্ছেন মানুষজন।

‘মা’ শব্দটি ছোট হলেও এর গভীরতা অসীম। জীবনের প্রতিটি ধাপে মায়ের স্নেহ, মমতা ও ত্যাগ মানুষের পথচলার প্রধান শক্তি হয়ে থাকে। শৈশব থেকে শুরু করে কৈশোর ও পরবর্তী জীবনের প্রতিটি স্মৃতির সঙ্গে মিশে থাকে মায়ের উপস্থিতি। বিপদে-আপদে কিংবা আনন্দের মুহূর্তে মানুষের সবচেয়ে বড় আশ্রয়ের নামও মা।

অনেকের মতে, মাকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন নেই। কারণ সন্তানের জীবনে মায়ের গুরুত্ব প্রতিদিনই সমান। তবুও একটি বিশেষ দিনকে কেন্দ্র করে মায়ের প্রতি আলাদা অনুভূতি প্রকাশ করাকে ইতিবাচকভাবেই দেখেন অনেকে। এদিন অনেকে মায়ের সঙ্গে ছবি শেয়ার করে কিংবা বিভিন্ন বার্তার মাধ্যমে নিজেদের ভালোবাসা প্রকাশ করছেন।

আরও পড়ুন  একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলা সাহিত্যেও মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ বারবার উঠে এসেছে। কবি কাদের নেওয়াজ মাকে নিয়ে লিখেছিলেন—
“মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই,
ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই।”

ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মা দিবস পালিত হয়। মার্কিন শিক্ষিকা আনা জার্ভিস তার মা অ্যান মেরি রিভস জার্ভিসের স্মৃতিকে সম্মান জানাতে এ দিবস চালুর উদ্যোগ নেন। ১৯০৫ সালে মায়ের মৃত্যুর পর তিনি মা দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আন্দোলন শুরু করেন। শুরুতে মার্কিন কংগ্রেস তার প্রস্তাব গ্রহণ না করলেও পরে বিভিন্ন অঙ্গরাজ্যে দিনটি পালিত হতে থাকে। ধীরে ধীরে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

বিশ্ব মা দিবসে পৃথিবীর সব মায়ের প্রতি জানানো হচ্ছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। সকল মা সুস্থ ও সুন্দর থাকুক—এমন প্রত্যাশাই করছেন সবাই।

নিউজটি শেয়ার করুন

বিশ্ব মা দিবস আজ, মায়েদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ

আপডেট সময় ১০:২৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

প্রতি বছরের মতো এবারও মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হচ্ছে মা দিবস। মায়ের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশের এই দিনটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আবেগঘন বার্তা ছড়িয়ে দিচ্ছেন মানুষজন।

‘মা’ শব্দটি ছোট হলেও এর গভীরতা অসীম। জীবনের প্রতিটি ধাপে মায়ের স্নেহ, মমতা ও ত্যাগ মানুষের পথচলার প্রধান শক্তি হয়ে থাকে। শৈশব থেকে শুরু করে কৈশোর ও পরবর্তী জীবনের প্রতিটি স্মৃতির সঙ্গে মিশে থাকে মায়ের উপস্থিতি। বিপদে-আপদে কিংবা আনন্দের মুহূর্তে মানুষের সবচেয়ে বড় আশ্রয়ের নামও মা।

অনেকের মতে, মাকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন নেই। কারণ সন্তানের জীবনে মায়ের গুরুত্ব প্রতিদিনই সমান। তবুও একটি বিশেষ দিনকে কেন্দ্র করে মায়ের প্রতি আলাদা অনুভূতি প্রকাশ করাকে ইতিবাচকভাবেই দেখেন অনেকে। এদিন অনেকে মায়ের সঙ্গে ছবি শেয়ার করে কিংবা বিভিন্ন বার্তার মাধ্যমে নিজেদের ভালোবাসা প্রকাশ করছেন।

আরও পড়ুন  দীর্ঘ ১৭ বছর পর নিজ গ্রামে লুৎফুজ্জামান বাবর, ভালোবাসায় সিক্ত জনতা