ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত কয়েকজন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 108

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় মারসা পরিবহনের দুটি বাসের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই রেহেনা বেগম (৬০) নামের এক নারী নিহত হন। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকার বাসিন্দা বদিউল আলমের স্ত্রী। এ সময় গুরুতর আহত অবস্থায় আরও কয়েকজনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তবে নিহত বাকি দুইজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহত এক ব্যক্তির মরদেহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন  গাজীপুরে লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত আরো কয়েকজন

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে দ্রুতগতির দুই বাসের মুখোমুখি সংঘর্ষেই এই দুর্ঘটনা ঘটে। এতে বাস দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত কয়েকজন

আপডেট সময় ০৩:২৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬