ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 49

ছবি: সংগৃহীত

বর্তমানে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে চীন তার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

শুক্রবার (৮ মে) রাজধানীর একটি বেসরকারি হোটেলে আয়োজিত ‘চীন-বাংলাদেশ গভর্নেন্স এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আগামী জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীন দৃঢ় সমর্থন দিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের অর্থনীতিতে চীনের ক্রমবর্ধমান অবদানের কথা তুলে ধরে রাষ্ট্রদূত জানান, নতুন সরকার গঠনের পর চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে প্রায় ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে, যা ১০ হাজার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছে।
বর্তমানে চীন তিস্তা নদী মহাপরিকল্পনা, মোংলা বন্দর আধুনিকায়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের আবাসিক হল নির্মাণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো নিয়ে কাজ করছে। এছাড়া সবুজ জ্বালানি, তথ্য-প্রযুক্তি এবং ইলেকট্রিক ভেহিকল খাতেও বেইজিং সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে।

দুই দেশের জনগণের মধ্যে নিবিড় যোগাযোগের চিত্র তুলে ধরে তিনি জানান, চলতি বছর এ পর্যন্ত ৩২ হাজার বাংলাদেশিকে ভিসা দেওয়া হয়েছে এবং বছর শেষে এই সংখ্যা এক লাখ ছাড়াতে পারে। বর্তমানে দুই দেশের মধ্যে সপ্তাহে ৪৫টি সরাসরি ফ্লাইট পরিচালিত হচ্ছে। এছাড়া শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে গতি আনতে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আশাবাদ ব্যক্ত করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফরের মাধ্যমে দুই দেশের ‘ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব’ আরও শক্তিশালী ও সুসংহত হবে।

নিউজটি শেয়ার করুন

চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

আপডেট সময় ০৪:২১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬

বর্তমানে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে চীন তার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

শুক্রবার (৮ মে) রাজধানীর একটি বেসরকারি হোটেলে আয়োজিত ‘চীন-বাংলাদেশ গভর্নেন্স এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আগামী জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীন দৃঢ় সমর্থন দিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন  কুয়েতে দক্ষ জনশক্তি নিয়োগ ও নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে বাংলাদেশ, জানালেন রাষ্ট্রদূত