ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

শীর্ষ সন্ত্রাসী ডিপজল অস্ত্রসহ গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 93

ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, ডাকাতি, হত্যা, বিশেষ ক্ষমতা আইন ও মাদক মামলাসহ মোট ২২টি মামলার আসামি সাত্তার শাহ ওরফে ডিপজলকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (৪ মে) দিবাগত রাতে নগরের বাকলিয়া থানার তুলাতলী জামাই বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাত্তার রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ইসলামিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ফরিদ শাহ। তিনি বর্তমানে বাকলিয়ার জামাই বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের সময় সাত্তার শাহের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, হত্যা, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ২২টি মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, এসব মামলার মধ্যে কোতোয়ালী, চান্দগাঁও, ইপিজেড, পতেঙ্গা, পাহাড়তলী, বাকলিয়া, হাটহাজারী ও পটিয়া থানায় দায়ের করা অন্তত ১৬টি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে কোতোয়ালী থানার একটি হত্যা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শীর্ষ সন্ত্রাসী ডিপজল অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৫৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬