ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ডিজিটাল পদ্ধতিতে জ্বালানি বণ্টন: ফুয়েল পাস নিয়ে সরকারের নতুন নির্দেশনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 83

ছবি সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন এলাকার জ্বালানি তেল বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও আধুনিকায়ন নিশ্চিত করতে নির্দিষ্ট ৬৮টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকে এসব স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল গ্রহণের ক্ষেত্রে চালকদের অবশ্যই এই অ্যাপ ব্যবহার করতে হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার (৪ মে) দুপুরে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকা ৬৮টি পাম্পকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে আসাদগেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন এবং শাহবাগের মেঘনা মডেল পাম্পসহ মিরপুর, উত্তরা, যাত্রাবাড়ী ও ধানমন্ডি এলাকার প্রধান প্রধান পাম্পগুলো রয়েছে। তালিকায় থাকা এসব স্টেশনে ডিজিটাল এই পাস ছাড়া তেল সরবরাহ না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, তালিকার প্রথম ১৮টি ফিলিং স্টেশনে (ক্রমিক ১ থেকে ১৮) শুধুমাত্র মোটরসাইকেল নয়, বরং প্রাইভেট কারে জ্বালানি গ্রহণের জন্যও ফুয়েল পাস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এসব স্টেশনের মধ্যে রয়েছে সোনার বাংলা সার্ভিস স্টেশন, ট্রাস্ট ফিলিং স্টেশন, গুলশান ও মেঘনা মডেল পাম্পসহ নিকুঞ্জ ও মিরপুর এলাকার একাধিক পয়েন্ট। নির্ধারিত এসব পাম্প থেকে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল মালিকদের তেল সংগ্রহের সময় অ্যাপের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি খাতের শৃঙ্খলা রক্ষা এবং ডেটাভিত্তিক সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই তালিকাভুক্ত ফিলিং স্টেশনগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো— আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন, শাপলা চত্ত্বরের করিম অ্যান্ড সন্স, উত্তরের মাসুদ হাসান ফিলিং স্টেশন এবং গাবতলীর এসপি ফিলিং স্টেশন। এই নির্দেশনার ফলে রাজধানীর জ্বালানি তেল বিতরণ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ডিজিটাল পদ্ধতিতে জ্বালানি বণ্টন: ফুয়েল পাস নিয়ে সরকারের নতুন নির্দেশনা

আপডেট সময় ০৪:৪২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬