ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১ জন নিহত, আহত ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 112

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় একটি ভাঙারির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

আজ শনিবার (২ মে) দুপুরে বড় কুমিরা এলাকার মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে, তাঁরা হলেন—কামাল ও হেলাল। অপর একজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, শনিবার দুপুরে ওই ভাঙারির দোকানে হঠাৎ করেই গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে নছিমন চালক আরমানের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  চট্টগ্রামে মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, পদ হারালেন বিএনপির ৪ নেতা

খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহত চারজনের মধ্যে দু’জনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মইনুল ইসলাম আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লেগে এই বিস্ফোরণ ঘটতে পারে। তবে সঠিক কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১ জন নিহত, আহত ৩

আপডেট সময় ০৭:৩৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬