ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
তেলাপোকার আন্দোলন ইস্যুতে মুখ খুললেন মোদি ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললেন লা লিগা সভাপতি গুগলের নতুন নিয়মে ব্যাকআপও গুনবে স্টোরেজ পূর্বশত্রুতার জেরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা আটকের ঘণ্টা কয়েক পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা বেনজীরকে ফেরাতে নীতিগত সম্মতি, অতিরিক্ত তথ্য চেয়েছে দুবাই পুলিশ প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী

৬ জেলায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 89

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের ৪টি বিভাগের বেশ কয়েকটি জেলায় আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া ও জলবায়ু গবেষকদের মতে, মেঘের মুভমেন্ট ধীর গতির হওয়ায় কোনো কোনো অঞ্চলে অতি ভারী বর্ষণের প্রবল আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ অনুযায়ী, ঢাকা শহরসহ ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে আজ সারাদিন বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে বিশেষ করে ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ; চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি।

আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ তাঁর পূর্বাভাসে জানিয়েছেন, বৃষ্টিপাত সৃষ্টিকারী মেঘমালা উত্তর থেকে দক্ষিণ দিকে অত্যন্ত ধীরগতিতে অগ্রসর হচ্ছে। এই মন্থর গতির কারণে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা ও ফেনী জেলায় আজ বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বৃষ্টির পাশাপাশি মেঘের ঘনঘটা থাকায় তীব্র বজ্রপাতের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা মাঠে থাকা বা জলাশয়ে অবস্থান করার সময় বাড়তি সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।

ধীরে ধীরে বৃষ্টি বলয়টি দেশের মধ্যাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলের দিকে সরে যাচ্ছে, যার ফলে উপকূলীয় জেলাগুলোতে বিকেলের পর বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

৬ জেলায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় ১১:৩০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬