ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার সারাদেশে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির অভিযোগে অতিরিক্ত পরিচালক বরখাস্ত সংরক্ষিত আসনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে নুসরাত তাবাসসুম নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজে শুভসূচনা বাংলাদেশের এবার গৃহিণীদের জন্য ‘এলপিজি কার্ড’ ঘোষণা: সাশ্রয়ী মূল্যে মিলবে রান্নার গ্যাস ঢাকার ১১ ফিলিং স্টেশনে ফুয়েল পাশ ছাড়া মিলবে না তেল দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হচ্ছে: জাতীয় সংসদে মির্জা ফখরুল হাত কেটে আহত: অবহেলা নয়, দ্রুত করণীয় জানালেন চিকিৎসকরা এপস্টেইন ইস্যু ও ব্যক্তিগত আক্রমণ: সাক্ষাৎকারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের

ঢাকার ১১ ফিলিং স্টেশনে ফুয়েল পাশ ছাড়া মিলবে না তেল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকার নির্ধারিত ১১টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে ‘ফুয়েল পাশ’ প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গৃহীত এই সিদ্ধান্তটি আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে। আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজের এক বার্তায় এই নির্দেশনার কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী, যেসব ফিলিং স্টেশনে এই নিয়ম কার্যকর হবে সেগুলো হলো— শাপলা চত্বরের করিম এন্ড সন্স; মহাখালীর ইউরেকা এন্টারপ্রাইজ; উত্তরার এয়ারপোর্ট সংলগ্ন মাসুদ হাসান ফিলিং স্টেশন; তেজগাঁও শিল্প এলাকার মেসার্স সততা এন্ড কোম্পানী এবং শহিদ তাজউদ্দিন আহমদ সরণির মেসার্স কামাল ট্রেডিং এজেন্সী।

আরও পড়ুন  ঢাকার রাস্তায় স্থবিরতা, যানজটে দিশেহারা যাত্রীরা, সড়ক অবরোধের কারণে চরম ভোগান্তি

এছাড়া মিরপুর এলাকার বেশ কয়েকটি স্টেশনও এই তালিকার অন্তর্ভুক্ত। এর মধ্যে রয়েছে— মিরপুর-১৪ এর মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন; গাবতলীর মেসার্স এস.পি. ফিলিং স্টেশন লিমিটেড; মিরপুর-০২ এর স্যাম অ্যাসোসিয়েটস এবং কালশী রোডের সুমাত্রা ফিলিং স্টেশন। পাশাপাশি তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশন এবং উত্তরার সেবা গ্রীন ফিলিং স্টেশন থেকেও জ্বালানি সংগ্রহে ফুয়েল পাশ প্রয়োজন হবে।

এদিকে, একই বার্তায় ব্যক্তিগত গাড়ি রেজিস্ট্রেশন সংক্রান্ত নতুন তথ্য প্রদান করেছে মন্ত্রণালয়। জানানো হয়েছে যে, ব্যক্তিগত গাড়ি রেজিস্ট্রেশনের জন্য ‘ঘ’ সিরিজ এখন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগের দিন ক, খ এবং গ সিরিজের গাড়ি রেজিস্ট্রেশনের প্রক্রিয়া উন্মুক্ত করা হয়েছিল। গ্রাহক ভোগান্তি নিরসন এবং জ্বালানি ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতেই এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকার ১১ ফিলিং স্টেশনে ফুয়েল পাশ ছাড়া মিলবে না তেল

আপডেট সময় ০৪:৫৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

রাজধানী ঢাকার নির্ধারিত ১১টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে ‘ফুয়েল পাশ’ প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গৃহীত এই সিদ্ধান্তটি আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে। আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজের এক বার্তায় এই নির্দেশনার কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী, যেসব ফিলিং স্টেশনে এই নিয়ম কার্যকর হবে সেগুলো হলো— শাপলা চত্বরের করিম এন্ড সন্স; মহাখালীর ইউরেকা এন্টারপ্রাইজ; উত্তরার এয়ারপোর্ট সংলগ্ন মাসুদ হাসান ফিলিং স্টেশন; তেজগাঁও শিল্প এলাকার মেসার্স সততা এন্ড কোম্পানী এবং শহিদ তাজউদ্দিন আহমদ সরণির মেসার্স কামাল ট্রেডিং এজেন্সী।

আরও পড়ুন  ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম মারা গেছেন