ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

ইরানের সব বন্দরে মার্কিন নৌ-অবরোধ শুরু: কঠোর অবস্থানে সেন্টকোম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 97

ছবি সংগৃহীত

ইরানের সামুদ্রিক বন্দরগুলোর ওপর আজ সোমবার থেকে কঠোর অবরোধ কার্যকর করতে যাচ্ছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিট) থেকে এই অবরোধ কার্যকর হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম)।
এর ফলে ইরানের কোনো বন্দরে নতুন কোনো জাহাজ ভিড়তে পারবে না এবং বন্দরে থাকা বর্তমান জাহাজগুলোও বাইরে যেতে পারবে না।

সেন্টকোমের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, আরব সাগর এবং ওমান উপসাগরসহ ইরানের সব উপকূলীয় এলাকায় এই অবরোধ কঠোরভাবে বলবৎ থাকবে।
কোনো জাহাজ যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে তবে মার্কিন প্রতিরক্ষা বাহিনী সরাসরি হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে। তবে সেন্টকোম স্পষ্ট করেছে যে, হরমুজ প্রণালি দিয়ে ইরান ছাড়া অন্য কোনো দেশের উদ্দেশে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ক্ষেত্রে এই বাধা কার্যকর হবে না।

পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে টানা ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা কোনো ফলাফল ছাড়াই ব্যর্থ হওয়ার পর এই চরম সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।
সংলাপ ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ জারির হুমকি দেন, যার ধারাবাহিকতায় সেন্টকোম এই সামরিক পদক্ষেপের ঘোষণা দিল।

আরও পড়ুন  আজ শেষ আফগানদের জন্য ইরান ছাড়ার সময়সীমা, গ্রেপ্তারের হুঁশিয়ারি

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাণিজ্য জাহাজগুলোর নিরাপত্তার স্বার্থে অবরোধ কার্যকর হওয়ার আগে বিস্তারিত নোটিশ প্রদান করা হবে। এই অবরোধের ফলে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

ইরানের সব বন্দরে মার্কিন নৌ-অবরোধ শুরু: কঠোর অবস্থানে সেন্টকোম

আপডেট সময় ১২:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ইরানের সামুদ্রিক বন্দরগুলোর ওপর আজ সোমবার থেকে কঠোর অবরোধ কার্যকর করতে যাচ্ছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিট) থেকে এই অবরোধ কার্যকর হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম)।
এর ফলে ইরানের কোনো বন্দরে নতুন কোনো জাহাজ ভিড়তে পারবে না এবং বন্দরে থাকা বর্তমান জাহাজগুলোও বাইরে যেতে পারবে না।

সেন্টকোমের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, আরব সাগর এবং ওমান উপসাগরসহ ইরানের সব উপকূলীয় এলাকায় এই অবরোধ কঠোরভাবে বলবৎ থাকবে।
কোনো জাহাজ যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে তবে মার্কিন প্রতিরক্ষা বাহিনী সরাসরি হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে। তবে সেন্টকোম স্পষ্ট করেছে যে, হরমুজ প্রণালি দিয়ে ইরান ছাড়া অন্য কোনো দেশের উদ্দেশে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ক্ষেত্রে এই বাধা কার্যকর হবে না।

পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে টানা ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা কোনো ফলাফল ছাড়াই ব্যর্থ হওয়ার পর এই চরম সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।
সংলাপ ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ জারির হুমকি দেন, যার ধারাবাহিকতায় সেন্টকোম এই সামরিক পদক্ষেপের ঘোষণা দিল।

আরও পড়ুন  আবারও আলোচনার তারিখ ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইরানের