ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

কুষ্টিয়ায় হামের প্রকোপ: আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ২০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 166

ছবি সংগৃহীত

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টা থেকে দিবাগত রাত সাড়ে ১২টার মধ্যে এই দুই শিশু প্রাণ হারায়। এ নিয়ে জেলায় হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৪ শিশুর মৃত্যু হলো।

মৃত শিশুদের মধ্যে আট মাস বয়সী ইব্রাহিম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে। সে শুক্রবার বিকেলে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। অন্য শিশুটি হলো কুষ্টিয়া শহরের রেনউইক এলাকার মমিনুর রহমানের পাঁচ মাস ২০ দিন বয়সী মেয়ে আইজা। সে গত ৩০ মার্চ থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এর আগে শুক্রবার ভোরে আফরান নামে আট মাস বয়সী আরও এক শিশু মারা যায়।

আরও পড়ুন  স্বাস্থ্য কর্মকর্তাদের সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম জানান, শিশু ইব্রাহিম হাম ও নিউমোনিয়া উভয় রোগে আক্রান্ত ছিল। হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, শিশু আইজাও একই ধরনের জটিলতা নিয়ে গত সোমবার থেকে ভর্তি ছিল।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ৩২০ জনের হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ভর্তি থাকা শিশুদের মধ্যে ৫-৬ জনের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। জেলায় ক্রমবর্ধমান এই সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় হামের প্রকোপ: আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ২০

আপডেট সময় ০৫:৩০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টা থেকে দিবাগত রাত সাড়ে ১২টার মধ্যে এই দুই শিশু প্রাণ হারায়। এ নিয়ে জেলায় হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৪ শিশুর মৃত্যু হলো।

মৃত শিশুদের মধ্যে আট মাস বয়সী ইব্রাহিম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে। সে শুক্রবার বিকেলে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। অন্য শিশুটি হলো কুষ্টিয়া শহরের রেনউইক এলাকার মমিনুর রহমানের পাঁচ মাস ২০ দিন বয়সী মেয়ে আইজা। সে গত ৩০ মার্চ থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এর আগে শুক্রবার ভোরে আফরান নামে আট মাস বয়সী আরও এক শিশু মারা যায়।

আরও পড়ুন  কুষ্টিয়ায় ছয় ঘণ্টার ব্যবধানে রাসেলস ভাইপারের কামড়ে দুই কৃষকের মৃত্যু