ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ঈদযাত্রার ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 114

ছবি সংগৃহীত

চলতি বছরের ঈদুল ফিতর উপলক্ষে যাতায়াতের ১৫ দিনে দেশের সড়ক, নৌ ও রেলপথে ভয়াবহ দুর্ঘটনার চিত্র উঠে এসেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সারা দেশে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং ১ হাজার ২৮৮ জন আহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২৬’ প্রকাশ করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, এই ১৫ দিনে কেবল সড়কেই ৩৫১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১ হাজার ৪৬ জন। গত বছরের তুলনায় এবার সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৮.২৬ শতাংশ এবং দুর্ঘটনার হার ৮.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, মোট দুর্ঘটনার ৪৩ শতাংশই সংঘটিত হয়েছে জাতীয় মহাসড়কগুলোতে।

আরও পড়ুন  ফরিদপুর সদর উপজেলার গেরদা রেলক্রসিংয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু

প্রতিবেদনের বিস্তারিত তথ্যে দেখা যায়, রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছেন। অন্যদিকে নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন প্রাণ হারিয়েছেন এবং ১৯ জন আহত হওয়ার পাশাপাশি ৩ জন নিখোঁজ রয়েছেন। ঈদযাত্রার এই পুরো চিত্র বিশ্লেষণে দেখা যায়, মোটরসাইকেল দুর্ঘটনাই ছিল সবচেয়ে বেশি প্রাণঘাতী। ১২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৫ জন নিহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার ৩৬.১২ শতাংশ এবং মোট নিহতের ৩৮.৪৬ শতাংশ। এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী যানবাহনের তালিকায় ২৭.১৬ শতাংশ মোটরসাইকেল, ১৭.৭৩ শতাংশ ট্রাক ও কাভার্ডভ্যান এবং ১৬.২২ শতাংশ যাত্রীবাহী বাস ছিল।

নিউজটি শেয়ার করুন

ঈদযাত্রার ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন

আপডেট সময় ০৩:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

চলতি বছরের ঈদুল ফিতর উপলক্ষে যাতায়াতের ১৫ দিনে দেশের সড়ক, নৌ ও রেলপথে ভয়াবহ দুর্ঘটনার চিত্র উঠে এসেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সারা দেশে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং ১ হাজার ২৮৮ জন আহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২৬’ প্রকাশ করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, এই ১৫ দিনে কেবল সড়কেই ৩৫১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১ হাজার ৪৬ জন। গত বছরের তুলনায় এবার সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৮.২৬ শতাংশ এবং দুর্ঘটনার হার ৮.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, মোট দুর্ঘটনার ৪৩ শতাংশই সংঘটিত হয়েছে জাতীয় মহাসড়কগুলোতে।

আরও পড়ুন  দৌলতদিয়ায় বাস ডুবিতে বাড়ল মৃতের সংখ্যা, প্রাণ গেল আরও তিন মেডিকেল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর