সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনা প্রধান ওয়াকার-উজ-জামান
- আপডেট সময় ০১:৪৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / 100
সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গত শনিবার তিনি এই সফরের উদ্দেশ্যে দেশ ছাড়েন।
সফরকালে তিনি জর্জিয়া স্টেট ক্যাপিটলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ সম্মাননা গ্রহণ করবেন।
এছাড়া তিনি সেখানে সিনেট চেম্বারে আয়োজিত একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে অংশ নেবেন। এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট উচ্চপদস্থ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন, যেখানে দুই দেশের সামরিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মূলত আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের শান্তিরক্ষীদের গৌরবময় ভূমিকাকে তুলে ধরা এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই এই সফরের প্রধান লক্ষ্য।























