ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

স্বর্ণের দামে বড় ধস: ভরিতে কমলো ৬,৫৯০ টাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 149

ছবি সংগৃহীত

দেশের বাজারে আবারও বড় পতন ঘটেছে স্বর্ণের দামে। আন্তর্জাতিক বাজারে দরপতনের প্রভাবেই নতুন করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শুক্রবার (২৭ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এই নতুন দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

আরও পড়ুন  পাকিস্তান সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ, জয়খরা কাটছেই না টাইগারদের

বাজুসের প্রাইসিং ও প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (বিশুদ্ধ স্বর্ণ) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি)

২২ ক্যারেট: ২,৩৪,৮৫৫ টাকা

২১ ক্যারেট: ২,২৪,১৮২ টাকা

১৮ ক্যারেট: ১,৯২,১৬৪ টাকা

সনাতন পদ্ধতি: ১,৫৬,৪৭৩ টাকা

এর আগে গত ২৫ মার্চও স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে, আর কমেছে ২১ বার। আর ২০২৫ সালে এই সংখ্যা ছিল ৯৩ বার, যেখানে বেশিরভাগ সময়ই দাম বেড়েছিল।

অন্যদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়, যা আগের মতোই অপরিবর্তিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

স্বর্ণের দামে বড় ধস: ভরিতে কমলো ৬,৫৯০ টাকা

আপডেট সময় ১১:৩৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

দেশের বাজারে আবারও বড় পতন ঘটেছে স্বর্ণের দামে। আন্তর্জাতিক বাজারে দরপতনের প্রভাবেই নতুন করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শুক্রবার (২৭ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এই নতুন দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

আরও পড়ুন  বাংলাদেশের আম কিনতে আগ্রহী চীন, চলতি মৌসুমেই বিপুল রপ্তানির আশা