ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ২০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 176

ছবি সংগৃহীত

কিশোরগঞ্জ-ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার নান্দলা এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে সংঘটিত এই দুর্ঘটনায় বাস দুটি দুমড়ে-মুচড়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে করিমগঞ্জ অভিমুখী ‘অছিম পরিবহন’ এবং নেত্রকোনা থেকে চট্টগ্রামগামী ‘মিনহাজ পরিবহন’-এর একটি বাসের মধ্যে নান্দলা বাজার এলাকায় এই সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে দুটি বাসেরই সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন  মেক্সিকোতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষ: নিহত কমপক্ষে ৩০

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে মিনহাজ পরিবহনের চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই অছিম পরিবহনের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

দুর্ঘটনার ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে কিশোরগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ২০

আপডেট সময় ১১:০১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

কিশোরগঞ্জ-ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার নান্দলা এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে সংঘটিত এই দুর্ঘটনায় বাস দুটি দুমড়ে-মুচড়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে করিমগঞ্জ অভিমুখী ‘অছিম পরিবহন’ এবং নেত্রকোনা থেকে চট্টগ্রামগামী ‘মিনহাজ পরিবহন’-এর একটি বাসের মধ্যে নান্দলা বাজার এলাকায় এই সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে দুটি বাসেরই সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন  সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ৩ শ্রমিকের