ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

বিশ্বকাপ টিকিটের শেষ সুযোগ: সময়–প্রক্রিয়া জানাল ফিফা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 128

ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে সবচেয়ে আলোচিত বিষয়ের একটি টিকিটের চড়া মূল্য। যে কারণে সম্প্রতি ইউরোপের ফুটবল সমর্থকদের জোট ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ (এফএসই) ফিফার বিরুদ্ধে ইউরোপিয়ান কমিশনে মামলা দিয়েছে। এরই মাঝে বিশ্বকাপের শেষ ধাপে টিকিট বিক্রির সময় ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

ফিফা জানিয়েছে, গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আগের ধাপে এক মিলিয়নের বেশি টিকিট বিক্রি হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে শেষ ধাপের টিকিট বিক্রি। বিশ্বকাপের (১১ জুন থেকে ১৯ জুলাই) শেষ দিন পর্যন্ত সাধারণ বিক্রির জন্য অতিরিক্ত এই টিকিট ছাড়া হবে। যেহেতু টিকিটগুলো পর্যায়ক্রমে ছাড়া হবে, তাই ‘অ্যাভেলেবল’ আসন ঘনঘন পরিবর্তিত হতে পারে, যার মধ্যে একই দিনে একাধিক ম্যাচের টিকিটও অন্তর্ভুক্ত থাকবে।

নতুন ও চূড়ান্ত ধাপের টিকিট বিক্রির ঘোষণা দেওয়ার আগে জানুয়ারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, টিকিটের চাহিদা যেন ‘একসঙ্গে ১,০০০ বছরের বিশ্বকাপের সমান’। এ ছাড়া আসন্ন মেগা ইভেন্টের ১০৪ ম্যাচের সবকটিই হাউসফুল হবে বলে প্রত্যাশা তার। যদিও যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের টিকিটমূল্য নির্ধারণ নীতির কারণে ফিফা সমালোচনার মুখে পড়েছে।

আরও পড়ুন  বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

এর আগে ডিসেম্বরে সাধারণ টিকিট বিক্রি শুরুর পর ফুটবলভক্তরা অতিরিক্ত দাম নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে থাকেন। ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতিতে টিকিটমূল্য নির্ধারণকে তারা পকেট ভারী করার পরিকল্পনা বলে দাবি করেন, এজন্য ফিফাকে ‘বড় বিশ্বাসঘাতক’ বলেও অভিযোগ করেন তারা। তখন গ্রুপ পর্বের সবচেয়ে সস্তা টিকিটের মূল্য ছিল ১৪০ ডলার, আর ফাইনালের টিকিটের দাম ছিল সর্বোচ্চ ৮,৬৮০ ডলার। জার্মান ফুটবল ফেডারেশনের তথ্যমতে– ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম ১৮০ ডলার বা ২২ হাজার টাকা। এ ছাড়া সেমিফাইনালে সর্বনিম্ন ৯২০ ডলার থেকে সর্বোচ্চ ১১২৫ ডলারে টিকিট কিনতে হবে।

এদিকে, মঙ্গলবার ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ (এফএসই) ইউরোপীয় কমিশনের কাছে টিকিটের মূল্য নিয়ে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে। পরে এফএসই–র বিবৃতিতে বলা হয়, ‘ইউরোকনজ্যুমারস এবং এফএসই ফিফার বিরুদ্ধে ইউরোপিয়ান কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। ফিফা নিজেদের একচেটিয়া আধিপত্য কাজে লাগিয়ে ইউরোপীয় সমর্থকদের ওপর বিশ্বকাপের টিকিটের অযৌক্তিক দাম, অস্বচ্ছ ও অন্যায্য শর্ত চাপিয়ে দিচ্ছে। ফিফার এই শর্ত কোনো প্রতিযোগিতামূলক বাজারে কখনোই গ্রহণযোগ্য হতো না।’

ফিফা জানিয়েছে, অবশিষ্ট টিকিট ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে বিক্রি করা হবে। নতুন এই ধাপে দর্শকরা নির্দিষ্ট আসন বেছে নিতে পারবেন। আর যারা ইতোমধ্যে টিকিট কিনেছেন, তারা ১ এপ্রিল থেকে নিজেদের আসন বরাদ্দ দেখতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ টিকিটের শেষ সুযোগ: সময়–প্রক্রিয়া জানাল ফিফা

আপডেট সময় ০১:০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে সবচেয়ে আলোচিত বিষয়ের একটি টিকিটের চড়া মূল্য। যে কারণে সম্প্রতি ইউরোপের ফুটবল সমর্থকদের জোট ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ (এফএসই) ফিফার বিরুদ্ধে ইউরোপিয়ান কমিশনে মামলা দিয়েছে। এরই মাঝে বিশ্বকাপের শেষ ধাপে টিকিট বিক্রির সময় ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

ফিফা জানিয়েছে, গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আগের ধাপে এক মিলিয়নের বেশি টিকিট বিক্রি হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে শেষ ধাপের টিকিট বিক্রি। বিশ্বকাপের (১১ জুন থেকে ১৯ জুলাই) শেষ দিন পর্যন্ত সাধারণ বিক্রির জন্য অতিরিক্ত এই টিকিট ছাড়া হবে। যেহেতু টিকিটগুলো পর্যায়ক্রমে ছাড়া হবে, তাই ‘অ্যাভেলেবল’ আসন ঘনঘন পরিবর্তিত হতে পারে, যার মধ্যে একই দিনে একাধিক ম্যাচের টিকিটও অন্তর্ভুক্ত থাকবে।

নতুন ও চূড়ান্ত ধাপের টিকিট বিক্রির ঘোষণা দেওয়ার আগে জানুয়ারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, টিকিটের চাহিদা যেন ‘একসঙ্গে ১,০০০ বছরের বিশ্বকাপের সমান’। এ ছাড়া আসন্ন মেগা ইভেন্টের ১০৪ ম্যাচের সবকটিই হাউসফুল হবে বলে প্রত্যাশা তার। যদিও যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের টিকিটমূল্য নির্ধারণ নীতির কারণে ফিফা সমালোচনার মুখে পড়েছে।

আরও পড়ুন  বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন, বিশ্বকাপ নিয়ে আইসিসিকে চাপে ফেলতে চান রশিদ লতিফ