ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

প্রতিশোধে ইরানের পাশে কারা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 171

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–এর মৃত্যুকে ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে উঠেছে। তার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে ইরানপন্থী জোট ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’-এর শরিক সংগঠনগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে।

হিজবুল্লাহ

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। সংগঠনটির ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে, ইরানের বিপ্লবী গার্ড কোর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস ইতোমধ্যে সামরিক সমন্বয় জোরদার করেছে।

আরও পড়ুন  ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে মার্কিন হামলা জোরদার, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

হামাস

ফিলিস্তিনি সংগঠন হামাস এই ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে সরাসরি ওয়াশিংটন ও তেল আবিবকে দায়ী করেছে। তাদের বক্তব্য, এ হত্যাকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে এবং এর প্রতিক্রিয়া হবে ব্যাপক।

হুথি বিদ্রোহী

ইয়েমেনের হুথি আন্দোলন–এর নেতা আব্দুল মালিক আল-হুথি সংঘাতের জন্য প্রস্তুতির কথা জানিয়েছেন। লোহিত সাগরে পশ্চিমা জাহাজ লক্ষ্য করে হামলা জোরদারের হুমকিও দিয়েছে গোষ্ঠীটি।

ইরাকের শিয়া মিলিশিয়া

ইরাকভিত্তিক শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে কাতায়িব হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, এই ঘটনার জেরে পুরো অঞ্চলজুড়ে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।

উত্তরসূরি নিয়ে জল্পনা

এদিকে তেহরানে এখন বড় প্রশ্ন, খামেনির পর কে নেতৃত্ব দেবেন। ইরানের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে সম্ভাব্য উত্তরসূরি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, নতুন নেতৃত্বের সিদ্ধান্তই নির্ধারণ করবে ইরান ভবিষ্যতে কতটা কঠোর বা সমঝোতামূলক পথে হাঁটবে।

খামেনির মৃত্যুকে কেন্দ্র করে আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান স্পষ্ট হওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে দ্রুত বদলে যেতে পারে, সে আশঙ্কা বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

প্রতিশোধে ইরানের পাশে কারা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

আপডেট সময় ১২:৪৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–এর মৃত্যুকে ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে উঠেছে। তার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে ইরানপন্থী জোট ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’-এর শরিক সংগঠনগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে।

হিজবুল্লাহ

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। সংগঠনটির ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে, ইরানের বিপ্লবী গার্ড কোর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস ইতোমধ্যে সামরিক সমন্বয় জোরদার করেছে।

আরও পড়ুন  পেন্টাগনের স্বীকারোক্তি: ইরান যুদ্ধে নিহত ১৩, আহত ৩ শতাধিক মার্কিন সেনা