ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

বরিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মুখোমুখি বাস সংঘর্ষে চালক নিহত, আহত অন্তত ২০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 303

ছবি সংগৃহীত

বরিশাল–ঢাকা মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ল ট্রাক

ওসি শামিম শেখ বলেন, বাস দুটির চালকের অংশে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একজন চালক নিহত হয়েছেন, তবে কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনার পাথরঘাটা থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) পার হয়ে নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাবিবা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইসলাম পরিবহনের চালক কবির (৪০) গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর দুটি বাস মহাসড়কে আটকে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ক্ষুব্ধ স্থানীয় লোকজন প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে বরিশাল–ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

বরিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মুখোমুখি বাস সংঘর্ষে চালক নিহত, আহত অন্তত ২০

আপডেট সময় ১১:৪৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

বরিশাল–ঢাকা মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  বরিশালে জাতীয় পার্টির হামলায় গণ অধিকার পরিষদের ১৫ নেতাকর্মী আহত