ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

বরিশালে বাসচাপায় দাদি-নাতনি নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 97

ছবি সংগৃহীত

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়া গতির একটি বাসের নিচে চাপা পড়ে দাদি ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার পশ্চিম জয়শ্রী কাজী বাড়ির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) এবং তার ছেলে রুবেল কাজীর সাত বছর বয়সী শিশুকন্যা আরফা।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাস মহাসড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাদি ও নাতনিকে চাপা দেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির বাসটি তাদের ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

আরও পড়ুন  পাকিস্তানের শ্রমিক বহনকারী ট্রাক গিরিখাদে পড়ে নিহত ১৫

খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি শনাক্ত ও চালককে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কের এই অংশে যানবাহনের অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ভুক্তভোগী পরিবারটি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বরিশালে বাসচাপায় দাদি-নাতনি নিহত

আপডেট সময় ০৫:১৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়া গতির একটি বাসের নিচে চাপা পড়ে দাদি ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার পশ্চিম জয়শ্রী কাজী বাড়ির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) এবং তার ছেলে রুবেল কাজীর সাত বছর বয়সী শিশুকন্যা আরফা।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাস মহাসড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাদি ও নাতনিকে চাপা দেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির বাসটি তাদের ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

আরও পড়ুন  সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬