ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

“আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না”: আ: লীগের প্রসঙ্গে মঈন খান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 179

ছবি সংগৃহীত

বিএনপি প্রতিহিংসা নয়, বরং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অফিস খোলা এবং দলটির নেতাকর্মীদের ফেরার প্রসঙ্গে বিএনপির অবস্থান জানতে চাইলে মঈন খান বলেন, বিএনপির দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল হিসেবে সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়। তিনি জোর দিয়ে বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটি আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরও বলেছেন যে, আমরা আইনের শাসনে বিশ্বাসী।”

মঈন খান আরও উল্লেখ করেন যে, বিএনপি একদলীয় বাকশালি শাসনে বিশ্বাস করে না, বরং জনগণের শক্তিতে বিশ্বাস করে। তাঁর মতে, আওয়ামী লীগ বাংলাদেশের ওপর যে শাসনের জগদ্দল পাথর চাপিয়ে দিয়েছিল, বিএনপি তার বিপরীতে দাঁড়িয়ে বহুদলীয় গণতন্ত্র ও সংসদীয় গণতন্ত্রের আদর্শ নিয়ে সামনে এগিয়ে যাবে।

আরও পড়ুন  খালেদা জিয়ার কণ্ঠ নকল,২৬ কোটি টাকা এক ব্যক্তির ব্যাংক একাউন্টে জমা

শ্রদ্ধা নিবেদনের সময় মঈন খানের সঙ্গে উপস্থিত ছিলেন নরসিংদীর নবনির্বাচিত সংসদ সদস্যগণ, যাদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনও ছিলেন। মঈন খান বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসনের পর তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে একটি গণতান্ত্রিক সরকার গঠন করেছে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে।
বক্তব্যের শেষ দিকে তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনে নরসিংদীর ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করে বলেন, নরসিংদীর মানুষ যেভাবে স্বাধীনতার জন্য লড়াই করেছিল, ঠিক সেভাবেই আজ গণতন্ত্র রক্ষায় বিএনপির পাঁচজন প্রতিনিধিকে সংসদে পাঠিয়েছে। তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার সংগ্রামে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

“আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না”: আ: লীগের প্রসঙ্গে মঈন খান

আপডেট সময় ০৫:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপি প্রতিহিংসা নয়, বরং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অফিস খোলা এবং দলটির নেতাকর্মীদের ফেরার প্রসঙ্গে বিএনপির অবস্থান জানতে চাইলে মঈন খান বলেন, বিএনপির দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল হিসেবে সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়। তিনি জোর দিয়ে বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটি আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরও বলেছেন যে, আমরা আইনের শাসনে বিশ্বাসী।”

মঈন খান আরও উল্লেখ করেন যে, বিএনপি একদলীয় বাকশালি শাসনে বিশ্বাস করে না, বরং জনগণের শক্তিতে বিশ্বাস করে। তাঁর মতে, আওয়ামী লীগ বাংলাদেশের ওপর যে শাসনের জগদ্দল পাথর চাপিয়ে দিয়েছিল, বিএনপি তার বিপরীতে দাঁড়িয়ে বহুদলীয় গণতন্ত্র ও সংসদীয় গণতন্ত্রের আদর্শ নিয়ে সামনে এগিয়ে যাবে।

আরও পড়ুন  কোন মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রীকে বাসায় পাঠিয়ে দিল পুলিশ