ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষ: চালক নিহত, আহত ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 208

ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে অন্য একটি ট্রাকের ধাক্কায় শওকত বেপারী (২৩) নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে শ্রীনগর পুরনো ফেরিঘাট আন্ডারপাস এলাকায় মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শওকত শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার দবির বেপারীর ছেলে। এই ঘটনায় ইমরান মণ্ডল (২৪) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন  স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের ভেতর থেকে চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়া হলে সকাল ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষ: চালক নিহত, আহত ১

আপডেট সময় ০১:০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে অন্য একটি ট্রাকের ধাক্কায় শওকত বেপারী (২৩) নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে শ্রীনগর পুরনো ফেরিঘাট আন্ডারপাস এলাকায় মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শওকত শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার দবির বেপারীর ছেলে। এই ঘটনায় ইমরান মণ্ডল (২৪) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন  জ্বালানি সংকটে বড় স্বস্তি: দেশে আসছে এলএনজি ও এলপিজি-র ৫টি জাহাজ