ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আলবেনিয়া—ইউরোপের লুকানো সৌন্দর্য ও ইতিহাসের দেশ বর্তমানে মুক্তিযোদ্ধা পৌনে ২ লাখের বেশি, বাড়ানো হচ্ছে না ভাতা ৫ লাখ পদে নিয়োগ ও পেপাল চালুর উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে বাবা-ছেলে দগ্ধ নারীদের সুরক্ষায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সেল গঠন ও আইন সংশোধনের ঘোষণা ময়মনসিংহে মাত্র ১০ টাকার বিরোধে চাচিকে ছুরিকাঘাতে হত্যা: ঘাতক ভাতিজা গ্রেপ্তার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জাপানের সেরা বিভিন্ন স্কলারশিপ নীলফামারীতে ট্রাকচাপায় দুই ভাই নিহত: আহত মা-সহ ৩ জন রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনা নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সংসদ সদস্য থেকে সংস্কার পরিষদ: মঙ্গলবার দুই শপথ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 111

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা আগামীকাল মঙ্গলবার একই দিনে দুটি শপথ নেবেন। প্রথমে তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। এরপর আলাদাভাবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বিতীয়বার শপথ নেবেন।

জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, দুটি শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সচিব কানিজ মওলা বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্ধারিত ফরম অনুযায়ী প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া হবে। পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে পৃথক শপথ অনুষ্ঠিত হবে।

সংসদ সদস্যরা শপথের পর শপথ বইয়ে স্বাক্ষর করেন। আসনভিত্তিক শপথপত্র প্রস্তুত করা হচ্ছে। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের তফসিল অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথপত্রও তৈরি রাখা হয়েছে।

আরও পড়ুন  এমপি আনার হত্যার এক বছর, এখনও মরদেহের খোঁজে পরিবার

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া এখন তৃতীয় ধাপে প্রবেশ করছে। এই ধাপে নির্বাচিত সংসদ সদস্যদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিধান রয়েছে।

এর আগে রাষ্ট্রপতি গত ১৩ নভেম্বর জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করেন। পরে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে সংবিধান সংশ্লিষ্ট ৪৮টি প্রস্তাবের পক্ষে ভোট পড়ে।

সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা সীমিত করা, কিছু নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট করা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের পদ্ধতি সংবিধানে যুক্ত করা।

তবে এসব প্রস্তাবের কয়েকটি বিষয়ে ভিন্নমত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি অধিকাংশ প্রস্তাবের পূর্ণ বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছে।

সংসদ সদস্যদের শপথ শেষে বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

সংসদ সদস্য থেকে সংস্কার পরিষদ: মঙ্গলবার দুই শপথ

আপডেট সময় ০৪:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা আগামীকাল মঙ্গলবার একই দিনে দুটি শপথ নেবেন। প্রথমে তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। এরপর আলাদাভাবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বিতীয়বার শপথ নেবেন।

জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, দুটি শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সচিব কানিজ মওলা বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্ধারিত ফরম অনুযায়ী প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া হবে। পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে পৃথক শপথ অনুষ্ঠিত হবে।

সংসদ সদস্যরা শপথের পর শপথ বইয়ে স্বাক্ষর করেন। আসনভিত্তিক শপথপত্র প্রস্তুত করা হচ্ছে। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের তফসিল অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথপত্রও তৈরি রাখা হয়েছে।

আরও পড়ুন  শিক্ষা উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের নতুন মুখ অধ্যাপক সি আর আবরার, আজ শপথ গ্রহন