ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3246

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১ এ ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৫টি শেল্টার সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় সোনা বাণু (৮৬) নামে এক বৃদ্ধা রোহিঙ্গা নারী নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে ৮ এপিবিএন ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১১ এর ই/৫ ও ই/১৪ ব্লকে আগুনের সূত্রপাত ঘটে।

মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একের পর এক শেল্টার দাউদাউ করে জ্বলতে থাকে।

আরও পড়ুন  ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি: কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন

প্রাথমিকভাবে জানা যায়, আগুনে প্রায় ৪৫টি শেল্টার সম্পূর্ণরূপে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে সোনা বাণু (৮৬), স্বামী মৃত আকবর, এফসিএন নং ১২৩০৫১, ব্লক-ই/১৪, ক্যাম্প-১১ গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী এবং স্থানীয় রোহিঙ্গাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ধারণা করা হচ্ছে, ক্যাম্প-১১ এর ই/১৪ ব্লকে অবস্থিত এনজিও ফোরামের কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি সহায়তা প্রদানের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১

আপডেট সময় ১২:২৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১ এ ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৫টি শেল্টার সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় সোনা বাণু (৮৬) নামে এক বৃদ্ধা রোহিঙ্গা নারী নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে ৮ এপিবিএন ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১১ এর ই/৫ ও ই/১৪ ব্লকে আগুনের সূত্রপাত ঘটে।

মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একের পর এক শেল্টার দাউদাউ করে জ্বলতে থাকে।

আরও পড়ুন  ঈদ উপলক্ষে ছুটির আট দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩২ জন: বিআরটিএ