ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে পরিবর্তন, ইনজুরিতে বাদ ব্রেসওয়েল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3586

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে শুরু করেছে নিউজিল্যান্ড। আফগানিস্তানকে হারানোর পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একতরফা জয়ে আত্মবিশ্বাস আরও বেড়েছে কিউইদের। তবে এই সাফল্যের মাঝেই বড় ধাক্কা খেয়েছে দলটি। চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল।

বাঁ পায়ের মাংসপেশিতে চোট পাওয়ায় অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারকে। ফলে চলমান বিশ্বকাপে আর খেলা হচ্ছে না তার। ব্রেসওয়েলের পরিবর্তে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল স্কোয়াডে সুযোগ পেয়েছেন অফস্পিন অলরাউন্ডার কোল ম্যাককনচি। আর ভ্রমণরত রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে পেসার বেন সিয়ার্সকে।

আরও পড়ুন  সফল ক্লাব বিশ্বকাপ, আমাদের আয় ২৪ হাজার কোটি টাকা: ফিফা সভাপতি

গত মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে প্রথমবার চোট পান ব্রেসওয়েল। ওই ম্যাচে প্রথম ইনিংসে ২৮ রান করার পর আর মাঠে নামতে পারেননি তিনি। সেই চোটের কারণে পরবর্তী পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলেননি এই অলরাউন্ডার। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, রোববার ওয়ার্ম-আপ সেশনের সময় আগের চোটের জায়গায় আবারও সমস্যা অনুভব করেন ব্রেসওয়েল। পরবর্তী স্ক্যানে চোটের বিষয়টি নিশ্চিত হয়।

এনজেডসির তথ্যমতে, সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে তার প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে। উল্লেখ্য, এর আগেও গোড়ালির চোটে অস্ত্রোপচারের কারণে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ মিস করেছিলেন তিনি।

ব্রেসওয়েলের জায়গায় দলে আসা কোল ম্যাককনচি এখন পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ১২টি টি-টোয়েন্টি খেলেছেন। এই ফরম্যাটে তার শিকার ৭ উইকেট, ইকোনমি রেট ৭.২৯। পাশাপাশি ৬টি ওয়ানডে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।

দল পরিবর্তন প্রসঙ্গে প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ব্রেসওয়েলের জন্য দল খুবই হতাশ। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া যে কোনো খেলোয়াড়ের জন্য কষ্টের বিষয়। অন্যদিকে, ম্যাককনচির অভিজ্ঞতা ও অলরাউন্ড সক্ষমতা টি-টোয়েন্টি দলে বাড়তি শক্তি যোগ করবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

এদিকে চলমান বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে রেকর্ড ১০ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ১৭৪ রানের লক্ষ্য কোনো উইকেট না হারিয়েই টপকে যায় তারা। টানা দুই জয়ের পর আগামী ১৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন দলটি।

নিউজটি শেয়ার করুন

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে পরিবর্তন, ইনজুরিতে বাদ ব্রেসওয়েল

আপডেট সময় ০৯:২৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে শুরু করেছে নিউজিল্যান্ড। আফগানিস্তানকে হারানোর পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একতরফা জয়ে আত্মবিশ্বাস আরও বেড়েছে কিউইদের। তবে এই সাফল্যের মাঝেই বড় ধাক্কা খেয়েছে দলটি। চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল।

বাঁ পায়ের মাংসপেশিতে চোট পাওয়ায় অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারকে। ফলে চলমান বিশ্বকাপে আর খেলা হচ্ছে না তার। ব্রেসওয়েলের পরিবর্তে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল স্কোয়াডে সুযোগ পেয়েছেন অফস্পিন অলরাউন্ডার কোল ম্যাককনচি। আর ভ্রমণরত রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে পেসার বেন সিয়ার্সকে।

আরও পড়ুন  আসিফ নজরুলের মন্তব্য 'ভিত্তিহীন' আইসিসির দাবি