ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত আমিরের পলিসি ডিবেটের আহবান নিয়ে যা বলছে বিএনপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3004

ছবি: সংগৃহীত

পলিসি ডিবেট নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আহ্বানকে ‘চটকদার’ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার কৌশল হিসেবে দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন ফেসবুকে একাধিক মন্তব্যে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন।

মাহাদী আমিন বলেন, নির্বাচনের দীর্ঘ পথযাত্রায় প্রচারণা শেষ হওয়ার একেবারে দুই-তিন দিন আগে ফেসবুকে পোস্ট করা এবং নির্দিষ্ট ব্যক্তিকে ট্যাগ করা মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার একটি কৌশল হতে পারে। তার ভাষ্য, বিষয়টি বেশ ‘চটকদার’ হলেও বাস্তব রাজনৈতিক প্রস্তুতির সঙ্গে এর খুব বেশি সম্পর্ক নেই।

আরও পড়ুন  জাতীয় ঐকমত্যে বিএনপির লিখিত মত, নির্বাচন কমিশনের ক্ষমতা চায় বহাল রাখতে

পলিসি ডিবেটে বিএনপি অংশগ্রহণ করবে কি না—এ প্রশ্নে তিনি বলেন, আগামীকাল ও পরশুর নির্বাচনী কর্মসূচি অত্যন্ত প্যাকড। এই সময়সূচির মধ্যে কতটুকু সময় বের করা সম্ভব, সেটিও ভাবনার বিষয়। একই সঙ্গে তিনি বলেন, দীর্ঘ প্রচারণার একেবারে শেষ মুহূর্তে এমন আহ্বানের পেছনে উদ্দেশ্য নিয়েও প্রশ্ন থেকেই যায়।

তিনি আরও বলেন, যে পলিসি ডিবেটের কথা বলা হয়েছে, বিএনপি তো হুট করে পলিসি দেয়নি। ২০১৩ খ্রিষ্টাব্দের জুলাই মাসের তারেক রহমান এক বক্তব্যে যা বলেছিলেন তারই প্রতিফল আমরা নির্বাচনী ইশতেহারে দেখেছি। ফ্যাসিবাদের পতনের পরও উনি উনার বক্তব্যে সমাজের প্রতিটি মানুষের কথা তুলে ধরেছেন। দীর্ঘ সময় ধরে কোনো আলোচনা, কোনো সমালোচনা, কোনো যৌক্তিক বয়ান তৈরি না করে হুট করে পলিসি ডিবেট কেন।

তিনি আরও বলেন, জামায়াতের আমির গত দেড় বছরে তো বটেই, তার আগের ১৬–১৭ বছরেও কোনো সুস্পষ্ট পলিসি নিয়ে কথা বলেছেন—এমন নজির তার চোখে পড়েনি। অন্যদিকে বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ‘ভিশন ২০৩০’, পরে তারেক রহমানের ঘোষিত ২৭ দফা এবং ২০২৩ সালে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে ৩১ দফা উপস্থাপন করেছে।

জামায়াত আমিরের বক্তব্যে দ্বিচারিতার অভিযোগ তুলে মাহাদী আমিন বলেন, নারী বিষয়ক কিছু বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেখা যাচ্ছে, যা আল জাজিরাকে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতা। এতে বোঝা যায়, তিনি চাপের মধ্যে রয়েছেন।

নির্বাচন পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিল উদ্ধার এবং গ্রেফতার ব্যক্তির স্বীকারোক্তি নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। তিনি জাল ভোট রোধে নির্বাচন কমিশনের সক্রিয় ভূমিকার দাবি জানান।

এছাড়া ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে জাল ভোট দেওয়ার আশঙ্কার কথাও তুলে ধরে তিনি বলেন, আইন অনুযায়ী ভোটার শনাক্তকরণের সময় মুখমণ্ডল উন্মুক্ত রাখার বিধান কঠোরভাবে কার্যকর করা প্রয়োজন। অতিরিক্ত ব্যালট ছাপানোর তথ্যও বিএনপি পেয়েছে বলে দাবি করেন মাহাদী আমিন।

নিউজটি শেয়ার করুন

জামায়াত আমিরের পলিসি ডিবেটের আহবান নিয়ে যা বলছে বিএনপি

আপডেট সময় ০৫:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬

পলিসি ডিবেট নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আহ্বানকে ‘চটকদার’ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার কৌশল হিসেবে দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন ফেসবুকে একাধিক মন্তব্যে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন।

মাহাদী আমিন বলেন, নির্বাচনের দীর্ঘ পথযাত্রায় প্রচারণা শেষ হওয়ার একেবারে দুই-তিন দিন আগে ফেসবুকে পোস্ট করা এবং নির্দিষ্ট ব্যক্তিকে ট্যাগ করা মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার একটি কৌশল হতে পারে। তার ভাষ্য, বিষয়টি বেশ ‘চটকদার’ হলেও বাস্তব রাজনৈতিক প্রস্তুতির সঙ্গে এর খুব বেশি সম্পর্ক নেই।

আরও পড়ুন  সংসদ নির্বাচন ইস্যুতে আজ সিইসির সঙ্গে বৈঠকে বসবে বিএনপি