ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

বিশ্বকাপ হতাশা কাটাতে নতুন উদ্যোগ বিসিবির, শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 1015

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় দীর্ঘ সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। সেই শূন্যতা পূরণে নতুন একটি ঘরোয়া টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন রোমাঞ্চ যোগ করতে শুরু হতে যাচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬।

বিসিবি জানায়, দেশের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টটি বিশ্বকাপের গ্রুপ পর্বের দুটি ম্যাচ শেষ হওয়ার আগেই সম্পন্ন হবে।

আরও পড়ুন  আসিফ নজরুলের মন্তব্য 'ভিত্তিহীন' আইসিসির দাবি

এই প্রতিযোগিতায় অংশ নেবে মোট তিনটি দল। প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা প্রাইজমানি ও ম্যাচ ফি নিয়ে মাঠে নামবে ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ধূমকেতু একাদশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। দুর্বার একাদশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের অধিনায়ক থাকবেন আকবর আলী।

কোচিং স্টাফেও রয়েছে অভিজ্ঞদের সমন্বয়। ধূমকেতু একাদশের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের হেড কোচ মিজানুর রহমান বাবুল, সহকারী কোচ তুষার ইমরান। দুরন্ত একাদশের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হান্নান সরকার, সহকারী কোচ রাজিন সালেহ।

টুর্নামেন্টে নতুনত্ব হিসেবে যুক্ত করা হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার কনসেপ্ট, যা ম্যাচে কৌশলগত বৈচিত্র্য ও বাড়তি উত্তেজনা যোগ করবে বলে মনে করছে বিসিবি।

সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ ডে নির্ধারণ করা হয়েছে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি। ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। প্রতিদিন বিকেল ৪টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ।
দর্শকদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইস্টার্ন গ্যালারিতে ১০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডে ২০০ টাকা, ক্লাব হাউজে ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডে ১,০০০ টাকা।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ হতাশা কাটাতে নতুন উদ্যোগ বিসিবির, শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ

আপডেট সময় ১১:৪০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় দীর্ঘ সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। সেই শূন্যতা পূরণে নতুন একটি ঘরোয়া টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন রোমাঞ্চ যোগ করতে শুরু হতে যাচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬।

বিসিবি জানায়, দেশের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টটি বিশ্বকাপের গ্রুপ পর্বের দুটি ম্যাচ শেষ হওয়ার আগেই সম্পন্ন হবে।

আরও পড়ুন  পিএসজিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের প্রথম চাম্পিয়ন চেলসি