ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

এনসিপির ৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 1661

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।

নতুন রাজনৈতিক দল এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক এনসিপি শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার প্রকাশ করে। গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে আয়োজিত অনুষ্ঠানে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে দলটি তাদের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে।

আরও পড়ুন  জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ শনিবার বৈঠকে বসছে এনসিপি

ইশতেহারে দারিদ্র্যে জর্জরিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক মর্যাদা নিশ্চিতকরণ এবং তরুণদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সুশাসন, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতিও রয়েছে।

অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়াসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এনসিপির ৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা

আপডেট সময় ০৬:৫৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।

নতুন রাজনৈতিক দল এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক এনসিপি শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার প্রকাশ করে। গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে আয়োজিত অনুষ্ঠানে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে দলটি তাদের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে।

আরও পড়ুন  প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ