ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

দুপুরে রাজশাহীতে তারেক রহমান, জনসভা ঘিরে উত্তাল রাজনীতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 2181

ছবি সংগৃহীত

দীর্ঘ বিরতির পর রাজশাহীতে সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে তিনি রাজশাহীতে পৌঁছাবেন। দুপুর ১২টায় শহরের ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এই সফরকে কেন্দ্র করে রাজশাহীতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় সূত্র জানিয়েছে, রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ—এই তিন জেলার সমন্বয়ে আয়োজিত জনসভাটি বিএনপির জন্য স্মরণীয় এক সমাবেশে রূপ নিতে পারে।

আরও পড়ুন  রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে গুলশানে বিএনপি নেতাদের বৈঠক

দলীয় নেতারা বলছেন, দীর্ঘদিন পর তারেক রহমানের সরাসরি উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করেছে। উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে একটি দলীয় সম্মেলনে অংশ নিতে তিনি রাজশাহীতে গিয়েছিলেন।

জনসভা থেকে তিনি রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন বলে জানা গেছে। রাজশাহী সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, এই সফরে তারেক রহমান উত্তরবঙ্গের মানুষের উদ্দেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেবেন।

রাজশাহীর জনসভা শেষে একই দিন তিনি নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন। সন্ধ্যায় নওগাঁর এটিএম মাঠে এবং রাত ৮টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে পৃথক জনসভায় বক্তব্য রাখবেন। রাত যাপন করবেন বগুড়ার একটি হোটেলে।

পরদিন শুক্রবার সকাল থেকে তিনি নিজের নির্বাচনী এলাকা বগুড়ার চারমাথা, বারপুর ও সাবগ্রাম এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন। এরপর মহাস্থানগড়ে জুমার নামাজ আদায় শেষে বিকেলে গাবতলীর পৈতৃক এলাকায় আয়োজিত আরেকটি জনসভায় বক্তব্য দেওয়ার মাধ্যমে সফর শেষ করবেন।

নিউজটি শেয়ার করুন

দুপুরে রাজশাহীতে তারেক রহমান, জনসভা ঘিরে উত্তাল রাজনীতি

আপডেট সময় ১১:৪৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

দীর্ঘ বিরতির পর রাজশাহীতে সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে তিনি রাজশাহীতে পৌঁছাবেন। দুপুর ১২টায় শহরের ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এই সফরকে কেন্দ্র করে রাজশাহীতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় সূত্র জানিয়েছে, রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ—এই তিন জেলার সমন্বয়ে আয়োজিত জনসভাটি বিএনপির জন্য স্মরণীয় এক সমাবেশে রূপ নিতে পারে।

আরও পড়ুন  বিএনপির দেশব্যাপী সমাবেশ শুরু, দাবির কেন্দ্রে নিত্যপণ্যের দাম ও দ্রুত নির্বাচন