ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

জনগণের নির্বাচিত সরকারের সাথেই কাজ করব: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 1633

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন স্পষ্ট করেছেন যে, বাংলাদেশের আসন্ন নির্বাচনে কোনো বিশেষ পক্ষ নেবে না তাঁর দেশ। জনগণ ভোটের মাধ্যমে যাদের নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সাথেই কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেয় না। নির্বাচনের ফলাফল নির্ধারণের একচ্ছত্র অধিকার কেবল বাংলাদেশের জনগণের। জনগণ যাঁদের নিজেদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন, আমরা তাঁদের সাথেই কাজ করতে প্রস্তুত।’

আরও পড়ুন  নতুন বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রে একাধিক সহিংস ঘটনা

১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে নিজের আগ্রহ প্রকাশ করে ক্রিস্টেনসেন বলেন, ‘আমি এই নির্বাচনের ফলাফলের জন্য মুখিয়ে আছি। গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় তিনি আমাকে বলেছিলেন যে, নির্বাচনের দিনটি উৎসবমুখর হবে। আমি আশা করি, এটি একটি আনন্দময় নির্বাচন হবে যেখানে মানুষ স্বাধীনভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।’

সিইসি’র সাথে আলোচনার বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার যেসব তথ্য শেয়ার করেছেন তাতে তিনি আশাবাদী। একটি সফল নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ করবে বলেও তিনি প্রত্যাশা করেন।

নিউজটি শেয়ার করুন

জনগণের নির্বাচিত সরকারের সাথেই কাজ করব: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

আপডেট সময় ০২:৪১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬