ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের

জামায়াতের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেনি তখন: তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 727

ছবি: সংগৃহীত

চারদলীয় জোট সরকারের সময় দুর্নীতির অভিযোগ তুলে বিএনপিকে আক্রমণকারীদের কড়া ভাষায় প্রশ্ন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যদি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকার সত্যিই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে সেই সরকারের অংশ থাকা জামায়াতের দুই শীর্ষ নেতা কেন পদত্যাগ করেননি।

আরও পড়ুন  প্রতিমন্ত্রী হিসেবে যাচ্ছেন যারা

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, বর্তমানে একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে যে ভাষায় কথা বলছে, সেটি পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষার সঙ্গে মিলে যায়। তিনি বলেন, বিএনপিকে দুর্নীতির চ্যাম্পিয়ন বলা হলেও সে সময় জামায়াতের দুই নেতা পূর্ণ মেয়াদে মন্ত্রিত্ব পালন করেছেন, যা এসব অভিযোগের সঙ্গে সাংঘর্ষিক।

তারেক রহমানের দাবি, খালেদা জিয়ার নেতৃত্বে সে সময় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ছিল এবং আন্তর্জাতিক বিভিন্ন সূচকেও বাংলাদেশের অবস্থার উন্নতি দেখা গিয়েছিল। তিনি বলেন, জামায়াতের ওই দুই মন্ত্রী সরকারে থাকার মাধ্যমেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেন না।

সমাবেশে বিএনপি চেয়ারম্যান আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সবাইকে একাত্তরের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধ হোক বা সাম্প্রতিক গণআন্দোলন—সব সময় ধর্ম-বর্ণ নির্বিশেষ মানুষ একসাথে আন্দোলন করেছে। তাই নির্বাচনের দিনও সবাইকে একসাথে থাকতে হবে।

ভোট প্রসঙ্গে তারেক রহমান বলেন, ভোট দিয়ে শুধু বাড়ি চলে গেলে হবে না, ভোটকেন্দ্রে অবস্থান করে ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, এবার কাউকে ভোট লুটপাটের সুযোগ দেওয়া যাবে না।

এছাড়া সরকার গঠন করতে পারলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, সবার জন্য স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন সামাজিক পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। এসব বাস্তবায়নের জন্য ময়মনসিংহ ও আশপাশের জেলার বিএনপি প্রার্থীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান।

ময়মনসিংহের সমাবেশ শেষে তিনি পরবর্তী নির্বাচনি প্রচারণার জন্য গাজীপুরের উদ্দেশে রওনা হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

জামায়াতের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেনি তখন: তারেক রহমান

আপডেট সময় ০৯:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

চারদলীয় জোট সরকারের সময় দুর্নীতির অভিযোগ তুলে বিএনপিকে আক্রমণকারীদের কড়া ভাষায় প্রশ্ন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যদি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকার সত্যিই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে সেই সরকারের অংশ থাকা জামায়াতের দুই শীর্ষ নেতা কেন পদত্যাগ করেননি।

আরও পড়ুন  কোন দল একা আন্দোলন করেননি, সবাই জুলাই অভ্যুত্থানে নেমে এসেছিল : ফখরুল