১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
ফিজি: প্রশান্ত মহাসাগরের হারানো রত্ন ‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন বিশ্বে ৭২ শতাংশ মানুষ স্বৈরাচারী শাসনের অধীনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত
২৪ ঘণ্টার আল্টিমেটাম, না গেলে বিশ্বকাপে জায়গা পেতে পারে স্কটল্যান্ড।

আইসিসির ভোটাভুটিতে মাত্র দুই ভোট পেল বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 310

ছবি: সংগৃহীত

ক্রিকেট কূটনীতিতে শেষ পর্যন্ত বড় ধাক্কাই খেল বাংলাদেশ। আইসিসি বোর্ড সভার ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে পড়েছে মাত্র দুটি ভোট। ফলাফল দাঁড়িয়েছে ১২–২ ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে।

বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় বাংলাদেশের ম্যাচ ভেন্যু পরিবর্তনের দাবিকে কেন্দ্র করে এই ভোট হয়। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ১২টি পূর্ণ সদস্য দেশ ও দুটি সহযোগী দেশের প্রতিনিধিদের ভোটে বাংলাদেশ শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমর্থন পেয়েছে। অন্য কোনো বোর্ড বাংলাদেশের অবস্থানের পক্ষে দাঁড়ায়নি।

এর আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কয়েক দিন ধরে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন। কূটনৈতিক পর্যায়ে সমর্থন আদায়ের চেষ্টা থাকলেও শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়নি।

ভোটাভুটির পর আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতে আয়োজন করা হবে। বিসিবির পক্ষ থেকে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হলেও, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে ভেন্যু পরিবর্তন সম্ভব নয় বলে স্পষ্ট করেছে আইসিসি।

আইসিসি বোর্ড জানায়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বিষয়টি বিস্তারিত আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবি সূত্র জানিয়েছে, এখন বাংলাদেশ সরকার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে বোর্ডকে। এ জন্য বিসিবিকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে আইসিসি।

যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে। এখন সবার দৃষ্টি বিসিবির সিদ্ধান্তের দিকে—আগামী এক দিনের মধ্যেই পরিষ্কার হবে বাংলাদেশ বিশ্বকাপে থাকছে কি না।

নিউজটি শেয়ার করুন

২৪ ঘণ্টার আল্টিমেটাম, না গেলে বিশ্বকাপে জায়গা পেতে পারে স্কটল্যান্ড।

আইসিসির ভোটাভুটিতে মাত্র দুই ভোট পেল বাংলাদেশ

আপডেট সময় ০১:৩২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬