ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

নবাবগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযান, তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিনিয়র রিপোর্টার
  • আপডেট সময় ০৪:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 1993

ছবি: বাংলাদেশ সেনাবাহিনী

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

নবাবগঞ্জ আর্মি ক্যাম্প সূত্রে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে পুরাতন বান্দুরা এলাকায় রাত্রিকালীন টহলের সময় একটি স্থানীয় রেস্তোরাঁর পাশে কয়েকজনের সন্দেহজনক চলাচল নজরে আসে। টহল দলকে দেখে তারা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

আরও পড়ুন  রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

পরে তল্লাশি চালিয়ে আটককৃতদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ২০ গ্রাম গাঁজা, দুইটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় একজনকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়।

আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনা টহল দল নবাবগঞ্জ থানা পুলিশের সহায়তায় অপর এক মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে নগদ ৩৮ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়। তিনি স্বীকার করেন, আগের দিন প্রায় ১০০ পিস ইয়াবা বিক্রি করে ওই টাকা অর্জন করেন।

গ্রেফতারকৃতরা হলেন বান্দুরা ইউনিয়নের পুরাতন বান্দুরা গ্রামের ফরিদ হোসেনের ছেলে এস কে মোহাম্মদ নাজমুল হোসেন (২৯), একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে সোহাগ বিশ্বাস (২৪) এবং নয়নশ্রী ইউনিয়নের নয়নশ্রী গ্রামের আব্দুল বারেকের ছেলে মহসিন মল্লিক (৩৬)।

নবাবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুন্নবী বিষয়টি নিশ্চিত করে খবরের কথাকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানো।

নিউজটি শেয়ার করুন

নবাবগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযান, তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৪:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

নবাবগঞ্জ আর্মি ক্যাম্প সূত্রে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে পুরাতন বান্দুরা এলাকায় রাত্রিকালীন টহলের সময় একটি স্থানীয় রেস্তোরাঁর পাশে কয়েকজনের সন্দেহজনক চলাচল নজরে আসে। টহল দলকে দেখে তারা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

আরও পড়ুন  ‘যতক্ষণ সরকার চাইবে, মাঠে থাকবে সেনাবাহিনী’: কুমিল্লায় সেনাপ্রধান