ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ নাইজেরিয়ায় তেল চুরির ভয়াবহ পরিণতি, নিহত ৪৩

নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ নারী আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 1783

ছবি: সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শোল্লা ইউনিয়নের উত্তর বালুখন্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুলমতি (৩৫) নামের ওই নারীকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল উত্তর বালুখন্ড গ্রামের পচু মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে ফুলমতিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুন  গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২

অভিযান চলাকালে গ্রেফতারকৃত নারীর হেফাজত ও বসতঘর তল্লাশি করে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, আটককৃত নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ নারী আটক

আপডেট সময় ০৬:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ঢাকার নবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শোল্লা ইউনিয়নের উত্তর বালুখন্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুলমতি (৩৫) নামের ওই নারীকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল উত্তর বালুখন্ড গ্রামের পচু মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে ফুলমতিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুন  সারাদেশে পুলিশের অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৭৮৭ জন