ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৫:০১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / 1286

ছবি সংগৃহীত

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরিপ্রেক্ষিতে ভারত-নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারতের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, নেপালের চলমান অস্থিরতা বিবেচনায় ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ভারত ও নেপালের মধ্যে এক হাজার ৭৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে বিস্তৃত। ১৯৫০ সালের শান্তি ও মৈত্রি চুক্তি অনুসারে দুই দেশের নাগরিক ও পণ্যের চলাচল সাধারণত অবাধ।

আরও পড়ুন  পুশ-ইন ইস্যুতে ভারতকে আবারও চিঠি দেবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

তবে বর্তমানে সীমান্তে চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলার গৌরিফাঁটা সীমান্তে নিরাপত্তা বাহিনী নেপালি নাগরিকদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে না। তবে ভারতীয় নাগরিকরা দেশে ফিরতে পারছেন। অপরদিকে, নেপালও এখন ভারতীয় নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে, যদিও ভারতে অবস্থানরত নেপালি নাগরিকরা দেশে ফিরতে পারছেন।

দার্জিলিং অঞ্চলের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ জানান, এখানে একটি অস্থায়ী পুলিশ পোস্ট স্থাপন করা হয়েছে এবং বাহিনী মোতায়েন রয়েছে। আমরা সতর্ক অবস্থায় আছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”

এছাড়াও উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার সহ নেপালের সঙ্গে সীমান্তসংলগ্ন অন্যান্য রাজ্যেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, সহিংসতায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং ভারতীয় নাগরিকদের নেপালে অপ্রয়োজনীয় ভ্রমণ স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা

আপডেট সময় ০৩:৫৫:০১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরিপ্রেক্ষিতে ভারত-নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারতের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, নেপালের চলমান অস্থিরতা বিবেচনায় ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ভারত ও নেপালের মধ্যে এক হাজার ৭৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে বিস্তৃত। ১৯৫০ সালের শান্তি ও মৈত্রি চুক্তি অনুসারে দুই দেশের নাগরিক ও পণ্যের চলাচল সাধারণত অবাধ।

আরও পড়ুন  ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আফ্রিকান নারী আটক: বিজিবি