ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৫:০২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 1211

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে বিষাক্ত মদ্যপানে চারজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে আরও তিনজন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। পরে স্থানীয়ভাবে জানাজা সম্পন্ন করে তাদের কবরস্থ করা হয়।

আরও পড়ুন  ময়মনসিংহ মেডিকেলে ১১ দিনে ১০৫ শিশু ভর্তি, প্রাণ হারালো ৩ জন

কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতরা হলেন—কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) এবং মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।

এ ঘটনায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, সংবাদ মাধ্যমের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩

আপডেট সময় ০২:২৫:০২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে বিষাক্ত মদ্যপানে চারজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে আরও তিনজন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। পরে স্থানীয়ভাবে জানাজা সম্পন্ন করে তাদের কবরস্থ করা হয়।

আরও পড়ুন  আহত প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী