ঢাকা ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

আবাসন ভাতাসহ তিন দাবিতে জবি ছাত্রদলের মানববন্ধন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 853

ছবি সংগৃহীত

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতাসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

আরও পড়ুন  সাজিদের মৃত্যুতে ইবিতে বিক্ষোভ, তদন্তের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ও গায়েবানা জানাজা

সোমবার (২৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দাবিগুলো হলো:

১. মন্ত্রণালয়ের আশ্বাস মোতাবেক শিক্ষার্থীদের জন্য ৭০ শতাংশ আবাসন ভাতা প্রদান বাস্তবায়ন,
২. ছাত্রলীগের নেতাকর্মী ও আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের বিচারের আওতায় আনা,
৩. দ্রুত জকসুর নীতিমালা প্রণয়নসহ কার্যক্রম সম্পন্ন করা।

মানববন্ধনে বক্তারা বলেন, আবাসন ভাতা নিশ্চিত করা ছাড়া জকসু নির্বাচন শিক্ষার্থীদের কল্যাণ বয়ে আনবে না। তারা অভিযোগ করেন, “কিছু সংগঠন কেবল জকসুকে কেন্দ্র করে আন্দোলন করছে; অথচ আবাসন ভাতার দাবিতে তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।”

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “ছাত্রদল জকসু নির্বাচনের বিপক্ষে নয়। তবে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে গণহত্যাকারী শিক্ষক-কর্মকর্তা রয়েছেন এবং যাদের ভোটার হবে ছাত্রলীগের হামলাকারীরা—সেই নির্বাচনে শিক্ষার্থীদের কল্যাণ সম্ভব নয়। আমরা চাই আগে আবাসন ভাতা নিশ্চিত হোক।”

তিনি আরও বলেন, “আমরা চাইলে পরশুদিনই জকসু নির্বাচন হোক। তবে তার আগে ছাত্রলীগের বিচার ও শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো।”

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল হক বলেন, “প্রশাসনের একটি অংশ শিক্ষার্থীদের আবাসন ভাতা দিতে চায় না। সময়মতো ভাতা বাস্তবায়ন না হলে আমরাও প্রশাসনিক ভবনে তালা দেবো।”

এসময় আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মুস্তাফিজুর রহমান (রুমি), শাহরিয়ার আহমেদ, রবিউল আউয়াল, নাহিয়ান বিন অনিক, রাশেদ আমিন, সাখাওয়াত ইসলাম পরাগ, রাসেল মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আবাসন ভাতাসহ তিন দাবিতে জবি ছাত্রদলের মানববন্ধন

আপডেট সময় ০৯:২৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতাসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

আরও পড়ুন  বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের মানববন্ধন