ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

পাউবোর সতর্কতা’প্লাবিত হতে পারে ১২ জেলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / 415

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ১২টি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বন্যা পরিস্থিতির পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে পাউবো জানিয়েছে, তিস্তা নদীর পানি সমতল আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে। তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। আগামী দুই দিনে নীলফামারী ও লালমনিরহাট জেলায় সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

আরও পড়ুন  ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

ফেনী, মুহুরী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, নোয়াখালী খাল ও রহমতখালি খাল নদীসমূহের পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে ও সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। এই সময়ে ফেনী, চট্রগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বর্ণিত নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এ ছাড়া সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লুবাছরা, যাদুকাটা, ঝালুখালি, মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে ও এই সময়ে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। এসময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বর্ণিত নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

পাউবোর সতর্কতা’প্লাবিত হতে পারে ১২ জেলা

আপডেট সময় ০৮:৪৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫